অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকজোড়
গোলপোস্টের নিচে সময়টা দারুণ যাচ্ছে ডেভিড ডি গিয়ার, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই মৌসুমে দুর্দান্ত খেলছেন। এই সৌভাগ্যেই কি তাঁর প্রেমিকা এদুর্নে গার্সিয়ারও কপাল খুলল? এদুর্নে ইউরোপের অন্যতম বড় সংগীত প্রতিযোগিতা ইউরোভিশনের মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে গেছেন। গত বছর স্পেন এই প্রতিযোগিতায় দশম হয়ে গিয়েছিল। ২৯ বছর বয়সী গার্সিয়া এবার নিশ্চয়ই চাইবেন স্পেনকে এবার ওপরে তুলে নিতে। সুখবরটি তিনি টুইট করে জানিয়েছেন, প্রেমিক ডে গিয়া তাতে দারুণ খুশি। অবশ্য ২৩ মে অস্ট্রিয়ার ভিয়েনার অনুষ্ঠানে যেতে ডি গিয়া পারেন কি না সন্দেহ। পরের দিনই হাল সিটির সঙ্গে মৌসুমের শেষ ম্যাচ খেলবে ইউনাইটেড। ফন গাল কি দলের বিশ্বস্ত শেষ প্রহরীকে ছাড়বেন? মিরর।
কেপির উল্কি
উল্কির প্রতি এমনিতেই অন্য রকম একটা আসক্তি আছে কেভিন পিটারসেনের। অ্যাশেজ জয়ের পর স্মৃতিটাকে ধরে রাখতে শরীরে বড়সড় উল্কি করিয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান। পরশু যা করলেন, সেটা অবশ্য আগের সবগুলোকেই বোধ হয় ছাপিয়ে গেল। নিজের শরীরে পুরো বিশ্বের মানচিত্রটা আঁকিয়েছেন কেপি। কিন্তু এত কিছু থাকতে মানচিত্র কেন? ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে, মানচিত্রের জায়গায় জায়গায় লাল রঙের তারা। যাঁদের ভূগোলজ্ঞান ভালো, তাঁরা হয়তো সেই বিশেষ স্থানগুলোর মাহাত্ম্যও ধরে ফেলতে পারবেন। ক্যারিয়ারে যেসব দেশে আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন, সেসব দেশের ওপর তারার দাগ রয়েছে। বলে রাখা ভালো, নিজের দেশসহ সবসুদ্ধ নয়টি দেশে সেঞ্চুরি করেছেন পিটারসেন। মেইল অনলাইন।