অন্যকলাম
প্রতিজ্ঞাপূরণআজ রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সেলোনার ম্যাচে দেখতে পাবেন সোনালি চুলের দানি আলভেজকে। অঙ্গীকার পূরণ করতেই বার্সেলোনার ব্রাজিলিয়ান উইং ব্যাক চুলের এই দশা করেছেন। চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের মাঠে গিয়ে ২-০ গোলে হারায় বার্সেলোনার কোয়ার্টার ফাইনালে ওঠাটা কঠিন হয়ে যায়। আলভেজ ‘মানত’ করেছিলেন, বার্সা শেষ আটে উঠতে পারলে চুল রাঙিয়ে নেবেন। ফিরতি লেগে ৪-০-তে জিতে বার্সেলোনা ঠিকই শেষ আটে উঠেছে। আলভেজও প্রতিজ্ঞা পূরণ করতে দেরি করেননি। ওয়েবসাইটবালোতেল্লির প্রস্তাব‘তুমি কি আমাকে বিয়ে করবে?’—হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা পশ্চিমা দেশগুলোতে হরদমই ঘটে। প্রেমিকাকে ভড়কে দেওয়ার জন্য কেউ কেউ আশ্রয় নেন অতি নাটকীয়তারও। মারিও বালোতেল্লি ঠিক কীভাবে প্রস্তাবটা করেছেন, সেটা জানা যায়নি; তবে প্রেমিকাকে কিন্তু অভিভূত করতে পেরেছেন। খ্যাপাটে এই স্ট্রাইকার বেশ কিছুদিন ধরেই মন দেওয়া-নেওয়া করে আসছেন বেলজিয়ান মডেল ফ্যানি রবার্ট এনগুয়েশার সঙ্গে। এখন হয়তো গাঁটছড়াই বাঁধতে চান বালোতেল্লি। সে জন্যই সুদৃশ্য একটি আংটি নিয়ে প্রস্তাবটা দিয়ে দিলেন ‘সুপার মারিও’। এনগুয়েশা এত দিন প্যারিসেই ছিলেন। তবে এখন প্রেমিককে সঙ্গ দেওয়ার জন্য আছেন মিলানেই। ওয়েবসাইট।প্রেমিকার পথেমন তো দিয়েছেনই। মিউজিশিয়ান ও র্যাপ তারকা রেডফু এবার প্রেমিকার মতোই টেনিসও খেলবেন! ভিক্টোরিয়া আজারেঙ্কার প্রেমিকের ৩৭ বছর বয়সে এসে শখ জেগেছে—টেনিস খেলবেন। রেডফুকে খেলতে দেখা যেতে পারে এ বছরের ইউএস ওপেনেও। ইউএস ওপেনের বাছাই টুর্নামেন্টে নাম নিবন্ধন করেছেন। জুনের বাছাই টুর্নামেন্টে এককের পাশাপাশি অংশ নেবেন মিশ্র দ্বৈতেও। জুটি বাঁধবেন ১৭ বছর বয়সী আয়াকা ওকুনোর সঙ্গে, যিনি ইতিমধ্যেই কোচিংয়ে নাম লিখিয়েছেন! আর রেডফু নন, টেনিস খেলবেন আজারেঙ্কার দেওয়া ‘স্টেফান গর্ডি’ নামে। স্বপ্নটা ছোটবেলার। আজারেঙ্কার সঙ্গে ঘুরে ঘুরে টেনিস খেলা দেখে স্বপ্নটা নতুন করে দানা বেঁধেছে, এই যা। রয়টার্স।