অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়ালের আইপিএলএমনিতে তাদের কারবার ভূগোল আর প্রকৃতি নিয়ে। সেই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের উপজীব্য এবার ক্রিকেট! ঠিক মাঠের ক্রিকেট অবশ্য নয়, পর্দার আড়ালের ক্রিকেট। এ জন্য এমন এক টুর্নামেন্টকে বেছে নিয়েছে চ্যানেলটি, যে টুর্নামেন্টে নেপথ্য কাহিনির অভাব নেই—আইপিএল! ভেতরের অনেক খবর আর ক্রিকেটপ্রেমীদের নানা প্রশ্ন দিয়ে সাজানো ধারাবাহিক অনুষ্ঠানটির নাম হবে ‘ইনসাইড আইপিএল’। ৯ দল, ১২ ভেন্যু, ৫৪ দিন আর ৭৬ ম্যাচের টুর্নামেন্টকে ঘিরে আগ্রহের কমতি নেই উপমহাদেশে। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই বাজিমাত করতে চায় চ্যানেলটি। আইপিএল শেষেই যেকোনো সময় শুরু হবে অনুষ্ঠানটির প্রচার। ওয়েবসাইট।ক্লার্ক আবারএকেই বলে মড়ার ওপর খাঁড়ার ঘা! এমনিতেই যুদ্ধ করতে হচ্ছে দু-দুটো চোটের বিরুদ্ধে। পিঠের পুরোনো চোটটা মাথাচাড়া দেওয়ায় ভারত থেকে ফিরতে হয়েছে আগেই। সঙ্গে যোগ হয়েছে হ্যামস্ট্রিংয়ের চোট। এই ত্রাহি মধুসূদন অবস্থার মধ্যেই রোববার রাতে হঠাৎই শুরু হলো পাকস্থলীর প্রদাহ। অবস্থা এমনই ছিল যে রাতেই নিতে হলো সিডনির সাদারল্যান্ড হাসপাতালে। রাতভর চিকিৎসার পর কাল বাড়িতে ফিরতে পেরেছেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রদাহ থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি অধিনায়ক। কী খেয়ে তাঁর এটা হলো, সেটি জানা যায়নি। ওয়েবসাইট।ফুটবলার ওবামাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে এর আড়ালেও বারাক ওবামার ক্রীড়াপ্রেম কখনো-সখনো প্রকাশ পায়। ২০০৯ সালে ত্রিনিদাদ সফরে গিয়ে লারার কাছে হাতে-কলমে ক্রিকেট শিখেছেন। গত বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে টিটিও খেলেছেন। অবসরে গলফের ক্লাবও হাতে তোলেন। ফুটবলটাও যে তিনি ভালো পারেন, সেটা দেখা গেল গত সপ্তাহে। এমএলএস লিগ চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সি এবং আইস হকির চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস কিংস আমন্ত্রিত হয়ে গিয়েছিল হোয়াইট হাউসে। সেখানে ফুটবলারদের সইসংবলিত একটা বল গ্যালাক্সি তারকা ল্যান্ডন ডনোভান তুলে দেন ওবামার হাতে। বল মাথায় নিয়ে তখনই নিজের ফুটবলীয় দক্ষতা দেখাতে শুরু করেন ওবামা। ওয়েবসাইট।