অন্যকলাম
বাঁকা পথেদল থেকে বাদ পড়লে কী করা উচিত? ভালো পারফর্ম করে আবার দলের দরজায় টোকা দেওয়া। এ তো সহজ হিসাব। কিন্তু দেশটা পাকিস্তান। সেখানে কেউই সোজা আঙুলে ঘি তোলে না। তাই মাঠে পারফর্ম করাই শেষ কথা নয়। এই তো কদিন আগে শোয়েব মালিক দল থেকে বাদ পড়ার কারণ জানতে চেয়ে দেখা করেছিলেন পিসিবি প্রধানের সঙ্গে। কদিন পরেই দলে ফিরলেন সাবেক এই অধিনায়ক। এবার পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে দেখা করতে চলেছেন কামরান আকমলও। পাকিস্তানের এই উইকেটরক্ষক নির্বাচকদের বিরুদ্ধে নালিশ করবেন বলেই শোনা যাচ্ছে। দেখা যাক, আকমল দলে ফেরেন কি না! ওয়েবসাইট।ভাটার টানডেভিড বেকহাম যেখানে যাবেন, হুমড়ি খেয়ে পড়বে মানুষ। লাখো জনতার গিজগিজে ভিড়, শত শত আলোকচিত্রীর মুহুর্মুহু ঝলসে ওঠা ফ্লাশলাইট। কিন্তু এ কী! বেকহাম এলেন, আর প্রায় ৯০ হাজার ধারণক্ষমতার গ্যালারির বড় অংশ খাঁ খাঁ করল! এল মাত্র ২০ হাজার! তবে কি ইন্দোনেশিয়ায় বেকহাম আর ফুটবলের কদর নেই? বেকহাম নিজেই দিয়েছেন এর উত্তর। বলেছেন, ইন্দোনেশিয়া ফুটবলপ্রিয় একটা দেশ। এতে কোনো সন্দেহ নেই তাঁর। পরশুর ম্যাচটায় অবশ্য বেকহামের এলএ গ্যালাক্সি ১-০ গোলে জিতেছে ইন্দোনেশিয়ার সর্বতারকা একাদশের বিপক্ষে। এএফপি।নেইমারই সেরা!পেলে যেন ঠিক নিজ সিদ্ধান্তে অটল থাকতে পারছেন না। লিওনেল মেসি ভালো নাকি নেইমার—এর জবাবে দুজনকে সমান নম্বর দিয়েছিলেন। ঠিক দুজনকে নয়, তিনজন পেয়েছিলেন সমান নম্বর। বলেছিলেন, ফুটবল-প্রতিভায় ম্যারাডোনা-মেসি-নেইমার সমান সমান। কিন্তু এবার মত পাল্টেছেন ব্রাজিল কিংবদন্তি। বলেছেন, ‘ব্যক্তিগত তুলনা করতে গেলে আমি বলব, নেইমার অনেক ভালো এবং পরিপূর্ণ খেলোয়াড়। তার দুই পায়েই শট আছে এবং দুই দিক দিয়েই বল নিয়ে ঢুকে পড়ে গোল করতে পারে।’ কদিন পরেই সান্তোস মুখোমুখি হচ্ছে বার্সার। ক্লাব বিশ্বকাপে। একি তবে পেলের মনস্তাত্ত্বিক চাল! ওয়েবসাইট।