অন্যকলাম
ভুভুজেলা নিষিদ্ধসব উৎসাহ যেন নিভে গেল দপ করে! এত উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে বানানো হলো, অথচ কনফেডারেশনস কাপে সেই ‘ব্রাজিলিয়ান-ভুভুজেলা’ নিষিদ্ধ! সবকিছু ছাপিয়ে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘নায়ক’ হয়ে উঠেছিল ভুভুজেলা। ঠিক ভুভুজেলা নয়, ব্রাজিলিয়ানরা বিশ্ববাসীর নজর কাড়তে ভুভুজেলার মতোই প্লাস্টিকের নতুন এক ধরনের বাদ্যযন্ত্র বানিয়েছে—ক্যাক্সিরোলা। নকশা করেছেন ব্রাজিলের সংগীতশিল্পী ও গীতিকার কারলিনহোস ব্রাউন। ব্রাজিলিয়ান এই ভুভুজেলাকে ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল বাদ্যযন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ উদ্বোধন করার পর মাঠেও উদ্বোধন হয়েছে। কিন্তু নিরাপত্তার প্রশ্নে আগামী মাসে শুরু কনফেডারেশনস কাপে ‘ক্যাক্সিরোলা’কে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এএফপি।বন্ধুর ডাকে...দুজন দুই ভুবনের বাসিন্দা। বয়সের ব্যবধান ১২ বছর। তার পরও সখ্য গড়ে উঠতে দেরি হয়নি তাঁদের মধ্যে। ডেভিড বেকহাম এলএ গ্যালাক্সিতে থাকার সময়ই দোস্তি পাতান হলিউডের অভিনেতা টম ক্রুজের সঙ্গে। বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া ও ক্রুজের স্ত্রী কেটি হোমস আবার ভালো বন্ধু। তাঁদের বন্ধুত্বের শুরুটা সেখান থেকেই। এমনও শোনা যাচ্ছিল, ক্রুজের দেখাদেখি রুপালি পর্দায় পা ফেলবেন বেকহাম। এত দিন সে রকম কিছু বলেননি ইংলিশ মিডফিল্ডার। তবে কদিন আগে অবসর নেওয়ার পর সেই সম্ভাবনার পালে নতুন হাওয়া লেগেছে। ক্রুজও নাকি এখন বন্ধুকে হলিউডে দেখতে চান। এখন বেকহাম রাজি হলেই হয়! ওয়েবসাইট।এ কী!কথায় বলে, কুইনাইন জ্বর সারায়, কিন্তু কুইনাইন সারাবে কে? এই দশা হয়েছে ব্রাজিলের একটি স্টেডিয়ামের। আগামী বিশ্বকাপের ভেন্যু, প্রস্তুত হচ্ছে আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপের জন্যও। সালভাদরের সেই স্টেডিয়ামে ছাদ বানানো হয়েছিল বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। কিন্তু কয়েক দিনের ভারী বৃষ্টির চাপ সহ্য করতে না পেরে সেই ছাদই ভেঙে পড়েছে! ভাগ্য ভালো, মাঠে খেলা ছিল না। খেলা চলার সময় এই ঘটনা ঘটলে কী হতো, বলা মুশকিল। তবে এই ছাদধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানানো হয়েছে। এএফপি।