অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবুও বুফনকে এখন বিশ্বের সেরা গোলরক্ষক? এ প্রশ্নটাই ঘুরিয়ে এভাবেও করা যায়, জিয়ানলুইজি বুফন আর ইকার ক্যাসিয়াসের মধ্যে সেরা কে? এমনিতে অমীমাংসিত বিষয়। তবে গোল ডট কমের পাঠকেরা ভোটে বেছে নিয়েছেন একটা উত্তর, ক্যাসিয়াসের চেয়ে বুফন ভালো। পরশু ইউরোর ফাইনালে বুফনকে পরাস্ত করে চারবার বল ঢুকেছে ইতালির জালে। অন্যদিকে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ডি নাতালের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়েছেন ক্যাসিয়াস। তাঁর দলও বুফনের ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে জিতেছে শিরোপা। তার পরও বুফনই নাকি ‘ভালো’। ৫৪.০৫ শতাংশ ভোট পেয়েছেন বুফন। ওয়েবসাইট।মেরি কমওমহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, অভিনব বিন্দ্রা এবং শচীন টেন্ডুলকার—ক্রীড়াবিদের বাইরেও এই চারজনের আলাদা পরিচয় আছে। প্রথম তিনজন পেয়েছেন ভারতের সেনাবাহিনীর সম্মানজনক ‘লে. কর্নেল’ উপাধি। টেন্ডুলকার ভারতের বিমানবাহিনীর ‘গ্রুপ ক্যাপ্টেন’। এবার আরও একজন উত্তরসূরি পেতে যাচ্ছেন ধোনি-কপিলরা। দেশটির প্রথম মহিলা এবং সব মিলিয়ে পঞ্চম ক্রীড়াবিদ হিসেবে সেনাবাহিনীর সম্মানজনক ‘লে. কর্নেল’ খেতাব পেতে যাচ্ছেন মেরি কম। বিষয়টা এখন প্রক্রিয়াধীন। শিগগিরই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই বক্সার ‘লে. কর্নেল’ খেতাবে ভূষিত হবেন। ওয়েবসাইট।