অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা বালোতেল্লিতবে কি প্রথমবারের মতো বাবা হতে যাওয়ার সুসংবাদটাই কাজ করেছিল টনিকের মতো? জার্মানির বিপক্ষে সেমিফাইনালের ঘণ্টা খানেক আগের কথা। মারিও বালোতেল্লিকে তাঁর বান্ধবী রাফায়েল্লা ফিকোর ফোন, ‘মনে আছে আমাদের বাবা-মা হওয়ার স্বপ্নের কথা? আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে।’ বালোতেল্লি বুঝে গেলেন তাঁর বান্ধবী সন্তানসম্ভবা। খবরটা শুনে মুহূর্তকাল নিশ্চুপ ছিলেন সুপার বালোতেল্লি, পরে ভাসলেন যেন আনন্দ-স্রোতে, ‘তুমি আমাকে দুনিয়ার সবচেয়ে ভালো খবরটি দিয়েছ!’ ইতালিয়ান ম্যাগাজিন কাইকে বালোতেল্লির বান্ধবী বলেছেন এমনটাই। এই খুশিতেই বোধহয় তাহলে ‘ব্যাড বয়ের’ অমন খ্যাপাটে উদ্যাপন! ওয়েবসাইট।বিচারের পর বোনাসঅনেকটা বাড়া ভাতে ছাই দেওয়ার মতো ঘটনা। ঘোষিত বোনাসের টাকাটা এখনই পাচ্ছেন না ফ্রান্সের খেলোয়াড়েরা। আদৌ পাবেন কি না, সেই নিশ্চয়তাও নেই। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল ডি গ্রেতই বলছেন, ‘ইউরো ২০১২-এর জন্য ফ্রান্স দলের পুরো বোনাস স্থগিত করা হয়েছে। এই টাকাটা জব্দ থাকল, পরে দেওয়া হতে পারে, নাও পারে।’ না, ওই সাংসদের সমালোচনার কারণে নয়। অভ্যন্তরীণ কোন্দল ও শৃঙ্খলাভঙ্গের জন্য অভিযুক্ত চার ফুটবলারের কারণে বোনাস স্থগিত। তাঁদের বিচার হওয়ার পরই সিদ্ধান্ত হবে। এর আগে কোয়ার্টার ফাইনালে পরাজিত দলের খেলোয়াড়দের বোনাস দেওয়ার ঘোষণার সমালোচনা করেছিলেন ফ্রান্সের এক সাংসদ। এএফপি।বেকহাম বলেইএকজন কোচ বুড়ো এক খেলোয়াড়কে দলে না-ই ডাকতে পারেন। তাই বলে বাদ দেওয়া খেলোয়াড়ের কাছে তাঁকে দুঃখ প্রকাশ করতে হবে? খেলোয়াড়টি ডেভিড বেকহাম বলেই এতে আশ্চর্য হওয়ার কিছু থাকে না। ব্রিটেনের হয়ে অলিম্পিকে খেলার স্বপ্ন ছিল বেকহামের। এলএ গ্যালাক্সি তারকাকে ঘিরে উন্মাদনাও তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। কিন্তু কোচ স্টুয়ার্ট পিয়ার্স তাঁর ১৮ সদস্যের অলিম্পিক দলে বেকহামকে রাখেননি, নিয়েছেন রায়ন গিগসকে। ফর্ম ও ফিটনেস বিবেচনায় বেকহাম দলে আসেন না। তার পরও এ নিয়ে তুমুল হইচই। এই অলিম্পিককে ইংল্যান্ডে আনার পেছনে তাঁর অবদানও আছে। পিয়ার্স তাই সরাসরি দুঃখ প্রকাশ করলেন বেকহামের কাছে। ওয়েবসাইট।