অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিয়েস্তার বিয়েগোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলেন কমই। বল নিয়ে নির্লিপ্তভাবে কী জাদুটাই না দেখান! কিন্তু এবার নাকি পা কাঁপছে আন্দ্রেস ইনিয়েস্তার! এই সপ্তাহ শেষেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এবারের ইউরো-সেরা ফুটবলার। নতুন জীবন শুরু করার কথাটি ২৮ বছর বয়সী ফুটবলার গত বুধবার জানিয়ে দিলেন একেবারে সংবাদ সম্মেলন করেই। পাত্রীর নাম বা তাঁর পরিচয় স্পষ্ট জানাননি ইনিয়েস্তা। তবে এটা নির্দ্বিধায় স্বীকার করেছেন, ‘খুবই বিশেষ এবং ব্যতিক্রমী একটা দিন হতে যাচ্ছে এটা। আমি নিশ্চিত, এবার খেলার মাঠের চেয়ে বেশিই নার্ভাস থাকব।’ রয়টার্স।বেকহাম নিষিদ্ধমাঠে তিনি উচ্ছৃঙ্খল, এই অপবাদ কেউ দিতে পারবে না। তবে এবার ভুল কারণে খবরের শিরোনাম হলেন ডেভিড বেকহাম। গত ৩০ জুন সান হোসের সঙ্গে মেজর লিগ সকারের ম্যাচে মেজাজ হারিয়ে বসেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ইংলিশ তারকা। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদ তো করেছেনই, তাঁদের মাস্কটকেও নাকি ঘুষি মেরেছেন। সেটারই খেসারত, এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞাসহ আর্থিক দণ্ড। সামনে শিকাগো ফায়ারের সঙ্গে নিজ দলের ম্যাচে থাকতে হবে দর্শক হয়ে। জরিমানার অঙ্কটা অবশ্য ঘোষণা করা হয়নি। লন্ডন অলিম্পিকে ঠাঁই পাননি, এবার বেমক্কা ফেঁসে গেলেন। বেকহামকে কি পেল দুষ্টগ্রহ? এএফপি।রোমারিওর তিরকদিন পরপরই আলটপকা মন্তব্য ছুড়ে দিয়ে খবরের শিরোনাম হন। ব্রাজিলের অলিম্পিক দলকে এবার বললেন ‘ফালতু’। লোকটি রোমারিও, ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক। মানো মেনেজেসের প্রজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রাজিল কিংবদন্তি। অনূর্ধ্ব-২৩ দলের এই টুর্নামেন্টে ব্রাজিল দলে বেশি বয়সীদের মধ্যে আছেন থিয়াগো সিলভা, হাল্ক ও মার্সেলো। তবে রোমারিও বলেছেন, অভিজ্ঞতাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল কোচের, ‘এটা একেবারেই যা-তা। ২৩-এর ওপরে যারা দলে আছে তাদের বিরুদ্ধে কিছু বলছি না, তবে আরও অভিজ্ঞদের নেওয়া উচিত ছিল। আমি বরং তেইশোর্ধ্ব তিনজন ডিফেন্ডার নিতাম।’ ওয়েবসাইট।