অন্যকলাম
মারের প্রেরণাউইম্বলডনের ফাইনালে আজ যখন খেলবেন ফেদেরার ও মারে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে তখন শোভা পাবে দুটি পতাকা। ইউনিয়ন জ্যাকের পাশাপাশি উড়বে স্কটিশ পতাকাও। অ্যান্ডি মারের সম্মানে এই ব্যতিক্রমী উদ্যোগ। পরশু জো-উইলফ্রায়েড সোঙ্গাকে হারিয়ে ৭৪ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন মারে। তাই আনন্দে উদ্বেল ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্বয়ং দিয়েছেন এই ঘোষণা। পতাকা উড়িয়েই ক্ষ্যান্ত হবেন না ক্যামেরন, ফাইনালটি দেখবেন গ্যালারিতে বসেও। এর আগে তিনবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে ব্যর্থ, এত অনুপ্রেরণা পেয়ে মারে কি চতুর্থবার সফল হবেন না? এএফপিনেস্তার ঠিকানাবুড়িয়ে যাওয়া ফুটবলারদের জন্য ইউরোপিয়ান লিগ একরকম ব্রাত্য। কেউ কেউ এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বটে, কিন্তু শেষমেশ এশিয়া বা আমেরিকাই হয় বেশির ভাগের ঠিকানা। বেকহাম, অঁরিদের পথ ধরে এবার আলেসান্দ্রো নেস্তাও পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়ল ইম্প্যাক্টে। গত পরশু কানাডিয়ান ক্লাবটি জানিয়েছে, অভিজ্ঞ এই ডিফেন্ডার ১৮ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাদের সঙ্গে। সেখানে আগেই যোগ দিয়েছেন ইতালিয়ান সতীর্থ মার্কো ডি ভাইও। ৩৬ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডারের কানাডা-যাত্রার যোগসূত্র কী এবার বুঝতে পারছেন তো? এএফপি।ভাইকা ভাইএই দিক দিয়ে তিনি ‘বাপকা বেটা’ নন। বাবার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠেনি। তবে তাঁর বড় ভাইকে একসময় নৈশজীবন আর মদের নেশায় পেয়ে বসেছিল। মিচেল মার্শ সেই দিক দিয়ে ‘ভাইকা ভাই’ হয়েছেন। বড় ভাই শন মার্শের মতো তাঁকেও নৈশজীবন পেয়ে বসেছে। সারা রাত বাইরে কাটিয়ে ফেরা মিচেল অনুশীলন করার মতো অবস্থায় ছিলেন না। আচরণবিধি ভঙ্গ করায় ব্রিসবেনের সেন্টার অব এক্সেলেন্স থেকে পার্থের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে জিওফ মার্শের ছোট ছেলেকে। ২০ বছর বয়সী মিচেল অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন। ওয়েবসাইট।