অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই মারেগ্র্যান্ড স্লাম জিতেছেন মারে। অবসান ঘটেছে ব্রিটিশদের প্রতীক্ষার। ১৯৩৬ সালের পর প্রথম ব্রিটিশ পুরুষ খেলোয়াড় হিসেবে হাতে তুলেছেন উইম্বলডন ট্রফি। কিন্তু ব্যাপারটা ঘটেছে গত পরশু। ফেদেরারের বিপক্ষে অ্যান্ডি মারের ফাইনালটা কি এক দিন আগেই হয়ে গেল? না, তা নয়। তবে ওপরের বিবরণে এক রত্তি মিথ্যে নেই। পরশু দ্বৈতের ফাইনালে ডেনমার্কের ফেডেরিক নিয়েলসনকে সঙ্গী করে শিরোপা জিতেছেন ব্রিটেনের জোনাথন মারে। এককের মতো দ্বৈতেও ব্রিটিশরা সর্বশেষ উইম্বলডন জিতেছিল সেই ১৯৩৬ সালে (প্যাট্রিক হিউজ-রেমন্ড টাকি)। উচ্চারণ এক হলেও অ্যান্ডি মারের (Murray) নামের বানানের চেয়ে জোনাথন মারের (Marray) নামের বানান ভিন্ন। এএফপি।আলবাকে নিয়েভ্যালেন্সিয়ার হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন, আলো ছড়িয়েছেন ইউরোতে। বড় আশা করে জর্ডি আলবাকে দলে নিয়েছে বার্সেলোনা। কিন্তু মাঠে নামার আগেই তাঁকে নিয়ে একটা শঙ্কা ঘিরে ধরেছে বার্সাকে। ক্লান্তিতে নুয়ে পড়বেন না তো ২৩ বছর বয়সী লেফটব্যাক? লা লিগা শেষ হতে না হতেই যেতে হয়েছে ইউরোতে। এখন আলবাকে আবার নেওয়া হলো স্পেনের অলিম্পিক দলে। বার্সার শঙ্কার যথেষ্টই কারণ আছে। তবে এই উৎকণ্ঠাকে পাত্তা দিচ্ছেন না অলিম্পিক দলের কোচ লুইস মিলা। আলবা নিজেই নাকি অলিম্পিকে খেলতে উৎসাহী, ফেডারেশনেরও আপত্তি নেই। ওয়েবসাইট। সমর্থনব্রিটিশদের যুগ-যুগান্তরের অতৃপ্তি ঘোচানোর দায় ছিল অ্যান্ডি মারের ওপর। অল-ইংল্যান্ড ক্লাবে দর্শক আনুকূল্য তাঁর দিকেই ছিল বেশি। দর্শক সারিতে ছিলেন রথী-মহারথীরাও। মারেকে অনুপ্রাণিত করতে খেলাটা দেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বেকহাম দম্পতিও ছিলেন গ্যালারিতে। নিজে অলিম্পিকে খেলতে পারছেন না, তবে দেশাত্মবোধে উজ্জীবিত ডেভিড বেকহাম স্বদেশি মারেকেই জানিয়েছেন অকুণ্ঠ সমর্থন, ‘যেকোনো বড় ফুটবল ম্যাচের সঙ্গেই এটা তুলনা করা যায়, অ্যান্ডি ও তার সমর্থকদের জন্য এটি বিশেষ কিছু। প্রতিটি পয়েন্ট আমার কাছে পেনাল্টির মতো।’ ‘পেনাল্টি-ভাগ্য’টা গেল না মারের পক্ষে। এএফপি।