অন্যকলাম
এবার মদরিচহোসে মরিনহো তাঁকে পেতে উঠেপড়ে লেগেছেন, তিনি নিজেও বার্নাব্যুতে যেতে মরিয়া। ব্যক্তিগত দেনদরবারও সেরে ফেলেছেন, এখন শুধু দুই ক্লাবের সমঝোতা বাকি। সমঝোতা হয়ে গেলেই লুকা মদরিচ হয়ে যাবেন রিয়াল মাদ্রিদের। তবে একটা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। রিয়ালের মাঝমাঠে তো এখনই তারার মেলা। আলোনসো-খেদিরা-ওজিল-কাকা-ডি মারিয়াদের ভিড়ে কতটা সুযোগ পাবেন টটেনহাম হটস্পারের এই ক্রোট মিডফিল্ডার? তবে একজনের কোনো সংশয় নেই যে মদরিচ সুযোগ পাবেন এবং হবেন রিয়ালের স্বপ্ন-সারথি। মদরিচের ক্রোয়েশিয়ান সতীর্থ রবার্ট ইয়ার্নির বিশ্বাস, রিয়ালকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন মদরিচ! ওয়েবসাইট।দাদার আফসোসকথায় আছে, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’। সৌরভ গাঙ্গুলী এখন হাড়ে হাড়ে এই সত্য উপলব্ধি করছেন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন দাদা। তখন তাঁর বয়স ছিল ৩৬। কিন্তু তাঁর সঙ্গেই টেস্ট অভিষিক্ত হওয়া রাহুল দ্রাবিড় অবসর নিয়েছেন মাত্র কয়েক মাস আগে। দ্রাবিড় খেলেছেন ৩৯ বছর বয়স পর্যন্ত। গত পরশু ৪০ পূর্ণ করা দাদা এখন আফসোস করছেন অবসর ঘোষণা দেওয়ায়, ‘মাঝে মাঝে সিদ্ধান্তটি নিয়ে আফসোস করি। মনে হয়, এভাবে রাগের মাথায় কিছু করা ঠিক হয়নি।’ ১১৩ টেস্ট খেলা সৌরভ মনে করেন, আরও দুই বছর অন্তত খেলে যেতে পারতেন। ওয়েবসাইট।হোসের দুঃখফুটবলে স্বর্ণযাত্রা চলছে স্পেনের। এবারের অলিম্পিক ফুটবলেও অনেকেরই বাজি স্পেনের পক্ষে। শেষ পর্যন্ত নিজেদের সোনালি সময়ে ভর করে স্পেন যদি অলিম্পিক সোনা জিতেই যায় মিকেল সান হোসের অনুভূতিটা হবে মিশ্র। একই সঙ্গে আনন্দ আর দুঃখ হবে। অ্যাথলেটিক বিলবাওয়ের তরুণ ডিফেন্ডারের আনন্দের কারণটা পরিষ্কার। তিনি নিজে স্পেনের। স্পেনের সাফল্যে আনন্দ তো হবেই। আবার দুঃখও হবে, কারণ জয়ের অংশ হতে পারলেন না। অলিম্পিক দলে ডাক পেয়েছিলেন হোসেও। কিন্তু জলবসন্তের কারণে শেষ মুহূর্তে বাদ দেওয়া হলো তাঁকে। ওয়েবসাইট।