অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেড ইন ‘কোরিয়া’পাশ্চাত্যদেশীয় নয়, বরং নিজেদের সনাতন চিকিৎসাব্যবস্থার ওপরই আস্থা রাখছেন কোরিয়ান অ্যাথলেটরা। লন্ডন অলিম্পিক দরজায় কড়া নাড়ছে। এই মুহূর্তে উটকো কোনো চোট এত দিনের সব প্রস্তুতিতে জল ঢেলে দিতে পারে। চোট থেকে রেহাই পেতে প্রাচ্যদেশীয় চিকিৎসারই শরণাপন্ন হচ্ছেন লন্ডনগামী কোরিয়ান ক্রীড়াবিদেরা। তবে শঙ্কা একটাই, আবার না ডোপিংয়ের অভিযোগ এসে পড়ে কাঁধে! কোরিয়ার প্রমীলা ভলিবল দলের সদস্য কিম ইউন কুইং তার পরও দেশীয় পদ্ধতির গুণগানই গাইলেন, ‘অনেক রকম থেরাপিই নিয়েছি। তবে ওসবে ভালো হতে সময় লেগেছে অনেক। তার চেয়ে প্রাচ্যের থেরাপি অনেক বেশি কার্যকর। একদিনেই আমার ব্যথা অর্ধেক কমিয়ে দিয়েছে।’ রয়টার্স।গলফার জোনসহুক ছিল তাঁর সবচেয়ে প্রিয় শট। শটটা খেলতেও পারতেন দারুণ। কে জানত, এই শট ডিন জোনসের কাজে লাগবে ক্রিকেট ছাড়ার ১৫ বছর পরও! অবাক হচ্ছেন তো? সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান নাম লিখিয়েছেন গলফের জগতে। আর গলফের শট তো অনেকটা ক্রিকেটের হুক শটের মতোই! এমনিতে অবসরে যাওয়া ক্রিকেটারদের বেশির ভাগেরই অবসরের প্রিয় কাজ গলফ খেলা। তবে এমন শখের গলফ নয়, জোনস এখন পুরোদস্তুর পেশাদার গলফার। গত বছর ভিক্টোরিয়ান সিনিয়র ওপেনে তৃতীয় হয়েছিলেন, এটাই জোনসকে উদ্বুদ্ধ করেছে এই ৫১ বছর বয়সে নতুন চ্যালেঞ্জ নিতে। ২৩ জুলাই গোল্ড কোস্ট ওপেন দিয়ে শুরু হবে জোনসের নতুন অধ্যায়। ওয়েবসাইট।দিবাস্বপ্নএকসময় ম্যারাডোনা নামের এক জীয়নকাঠি বদলে দিয়েছিল তাদের। ম্যারাডোনায় ভর করে উঠেছিল সাফল্যের চূড়াতে। এরপর অবনমনের গর্তে পড়ে হারিয়ে যেতে বসেছিল নাপোলি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরাশক্তি হতে না পারলেও এখন সমীহ করার মতো দল তো বটেই। এবার আরেকটি ম্যারাডোনা উপাখ্যানের পুনরাবৃত্তি চান নাপোলি সভাপতি অরেলিও ডি লরেন্তিস। মেসিকে দলে ভেড়ানোর স্বপ্ন দেখেছেন তিনি, ‘মেসিই আমার স্বপ্ন। এমনকি গায়ে তার কোনো ট্যাটুও নেই। সে আসলেই একজন ফুটবল স্বপ্ন, দারুণ সিনেম্যাটিকও।’ মেসির কাঁধে তাঁর মায়ের ট্যাটু আঁকা, এটা বোধহয় জানা নেই সভাপতির! ওয়েবসাইট।