অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুয়াম্বাগত মার্চে বোল্টন-টটেনহাম এফএ কাপ কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে খেলতে খেলতে মাঠেই পড়ে গিয়েছিলেন। পুরোপুরি থেমে গিয়েছিল তাঁর হূৎপিণ্ড। ৭৮ মিনিট নিঃসাড় থাকার পর অলৌকিকভাবে বেঁচে উঠেছিলেন ফ্যাব্রিস মুয়াম্বা। বোল্টনের এই ২৪ বছর বয়সী ফুটবলার এর পর থেকে দেখছেন মানুষের ভালোবাসা। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের শুভকামনায় সিক্ত এই ফুটবলার আবারও মাঠে ফেরার স্বপ্ন বুনছেন। কখন ফিরবেন, সেটা বলবে সময়। তবে পরের বার যখনই মাঠে পা রাখবেন, একজন ডক্টরকে পেয়ে যাবে ফুটবল। কাল ডক্টরেট ডিগ্রি পেয়েছেন কঙ্গোলিজ বংশোদ্ভূত এই ইংলিশ, দিয়েছে ইউনিভার্সিটি অব বোল্টন। ওয়েবসাইট।মুরালির শখঅস্ট্রেলিয়া শুনলে বুকে একটা যন্ত্রণার অনুভূতি হওয়ারই কথা তাঁর। তবে সেটা তো বল ছোড়া আর নো-বল বিতর্কের জন্য। এমনিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বরাবরই মুগ্ধ মুত্তিয়া মুরালিধরন। শখ ছিল অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া ক্রিকেটে খেলার। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার তিন বছর পর ৪০ বছর বয়সে এসে সেই শখ পূরণ হচ্ছে মুরালির। আগামী বিগ ব্যাশে খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। আবার দেখা যেতে পারে দুই স্পিন-জাদুকরের লড়াইও। একই শহরের আরেক দল মেলবোর্ন স্টারসের হয়ে খেলতে পারেন শেন ওয়ার্ন! ওয়েবসাইট।আফসোস নেইপাঁচ সোনাজয়ী অলিম্পিয়ান। কিন্তু খ্যাতির মধ্যগগনে থাকতে ২০০৬ সালে মাত্র ২৪ বছর বয়সেই অবসর নিয়ে নেন। সেই ইয়ান থর্পই সবাইকে চমকে সাঁতারে ফেরেন ২০১১ সালে। আশা ছিল আবারও অলিম্পিকে সাঁতরানোর। কিন্তু লন্ডন অলিম্পিককে পাখির চোখ করে ফিরলেও থর্পের স্বপ্ন ভেঙে গেছে অস্ট্রেলিয়ার অলিম্পিক ট্রায়ালেই। লন্ডনের টিকিট পাননি। এ মাসেই শুরু লন্ডনে অন্যরা যখন পুলে ঝড় তুলবেন, থর্পের চোখের পাতা নিশ্চয়ই ভারী হবে আফসোসের জলে। ভুল! ২৯ বছর বয়সী সাঁতারু বলছেন, লন্ডনে যেতে পারেননি বলে এতটুকু আফসোস নেই তাঁর। এএফপি।