অন্যকলাম
বেকহামের জন্যসেট পিস থেকে রংধনু এঁকে বল জালে জড়িয়েছেন বহুবার। বয়স ৩৭, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের দিনগুলো শুধু স্মৃতিকাতরই করে তোলে। তবে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে পরশু দুর্দান্ত দুটি গোল করে ডেভিড বেকহাম দেখিয়েছেন বুড়ো হাড়ের ভেলকি। কদিন আগে ঘোষিত ইংল্যান্ডের অলিম্পিক দলে ঠাঁই মেলেনি তাঁর। বাদ পড়ে বেকহাম নিজের হতাশাও ব্যক্ত করেছেন প্রকাশ্যেই। অলিম্পিক কোচ স্টুয়ার্ট পিয়ার্সের সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও নেহাত কম হয়নি, শত হলেও ইংলিশ ফুটবলের ‘আইকন’ তিনি। এবার কি পিয়ার্স একটু হলেও অনুশোচনায় ভুগবেন? ওয়েবসাইট। বোবা মেসিবার্সেলোনায় যখন প্রথম এলেন, ছোট্ট লিওনেল মেসি ছিলেন ভীষণ লাজুক। এতটাই লাজুক, কথাই বলতেন না। চুপচাপ মেসিকে দেখে সেস ফ্যাব্রিগাসরা ভেবেছিলেন, ছেলেটা হয়তো বোবা! নিজের শৈশবের অজানা এই গল্প সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন আর্জেন্টাইন তারকা, ‘ফ্যাব্রিগাস আমাকে বলেছে, যখন ছোট ছিলাম, এতটাই নিশ্চুপ ছিলাম, ওরা ভাবত আমি মনে হয় বোবা।’ তিনি এখনো অনেক লাজুক, বিনয়ী। তবে মাঠে তাঁর বুটজোড়া যেমন অনর্গল কথা বলে, মাঠের বাইরেও মেসি এখন সপ্রতিভ, ‘এখন আমি অনেকটাই মিশুক। ড্রেসিংরুমের আগের মতো লাজুক ছেলেটি নই।’ ওয়েবসাইট।কারণ অন্যএফএ কাপ আর চ্যাম্পিয়নস লিগ জয়ে রেখেছেন প্রত্যক্ষ অবদান। চেলসিও চাইছিল, দিদিয়ের দ্রগবা থেকে যান। কিন্তু চেলসির মতো ক্লাব ছেড়ে আইভরি কোস্টের এই তারকা স্ট্রাইকার পাড়ি জমিয়েছেন ‘অখ্যাত’ চীনের ঘরোয়া ফুটবলে। নতুন ক্লাব সাংহাই শেনহুয়া। যেখানে দ্রগবার সাপ্তাহিক বেতন ২ লাখ ৭০ হাজার পাউন্ড! এই ৩৪ বছর বয়সে, ক্যারিয়ার যখন অস্তাচলে, সে সময় এত বড় অঙ্কের বেতনের প্রস্তাবকে দ্রগবা ‘না’ বলবেন কীভাবে? যদিও তাঁর দাবি, টাকার জন্য তিনি চীনে আসেননি। শেনহুয়া কর্তৃপক্ষ চীনে ফুটবল বিপ্লব করতে চায়। সেই বিপ্লবে শামিল হতেই দ্রগবার এই চীন-অভিযান। ওয়েবসাইট।