অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদকের ব্যবহারঅলিম্পিক পদক শুধু মর্যাদার প্রতীকই নয়, অন্য কাজেও লাগে। অ্যালিসিয়া স্যাক্রামোন যেমন ২০০৮ বেইজিং অলিম্পিকে জেতা তাঁর পদকটা ব্যবহার করে ঢুকেছিলেন পানশালায়! লন্ডন অলিম্পিকের টিকিট কাটতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্ট শনিবার ববি বোনস ও অ্যান্ডি রডিকের সঙ্গে এসেছিলেন ফক্স স্পোর্টস রেডিওতে। সেখানেই স্বীকার করেছেন, ‘আমি মিথ্যা বলব না। তখন আমার বয়স ২১ হয়নি, তারা জানতে চায় “তোমার পরিচয়পত্র আছে?” আমি বলি “না, কিন্তু আমার একটা অলিম্পিকের রুপার পদক আছে, এতে চলবে?”, তারা বলে, হু, ভেতরে যেতে পারো।’ তবে কলেজছাত্রী হিসেবে এই অন্যায় কাজটা তিনি একবারই করেছেন! ওয়েবসাইট।ইব্রার এত দাম!পুরো ক্যারিয়ারে একটা মাত্র মৌসুমই খেলেছিলেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছেড়েছিলেন পিএসজি। তবে ফরাসি ক্লাবটির প্রতি বিকাশ ধোরাসুর অসম্ভব দরদ। এসি মিলানের জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসজি। ৩১ বছর বয়সী এক বুড়ো খেলোয়াড়কে কিনতে এত টাকা! ক্লাবের এমন আগ্রহে বেজায় চটেছেন ভারতীয় বংশোদ্ভূত ফ্রান্সের সাবেক বিশ্বকাপার, ‘আমি তো হেসেই মরি। ৩১ বছর বয়সী খেলোয়াড়ের জন্য তিন বা চার কোটি ইউরো ট্রান্সফার ফি, আজব!’ ধোরাসু অবাকও হচ্ছেন না ক্লাবের মালিক কাতারি বলে, ‘হ্যাঁ, কাতারিরা যা ইচ্ছা তা-ই কিনতে পারে, এমনকি মানুষও।’ ওয়েবসাইট।সেই লর্ডসেসৌরভ গাঙ্গুলী আর লর্ডস...কী ভাসছে চোখে? ১৯৯৬ সালে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে গর্বভরে উঁচিয়ে ধরা ব্যাট, নাকি ন্যাটওয়েস্ট ফাইনাল জিতে ব্যালকনিতে জার্সি খুলে ওড়ানো? যে ছবিটাই ভাসুক, সৌরভ-ভক্তদের জন্য গর্বের স্মৃতি দুটোই। রাহুল ব্যানার্জির কাছে অনুপ্রেরণারও। ভারতের অলিম্পিক দলের এই তিরন্দাজ সৌরভ-ভক্ত। এবার অলিম্পিক তিরন্দাজি ক্রিকেট-তীর্থে হবে শোনার পর থেকেই রোমাঞ্চিত রাহুল, ‘সৌরভের মতো আমরাও দেশকে গর্বিত করতে চাই।’ দুজনই যেহেতু কলকাতার বাঙালি, সৌরভের বেহালার বাড়িতে ঢুঁ মারলেই পারেন রাহুল। লর্ডসে ভালো করার টোটকা সৌরভের চেয়ে ভালো আর কে দিতে পারেন! ওয়েবসাইট।