অন্যকলাম
হায়দরাবাদী লড়াইবলা হয়, শুধু পারফরম্যান্সই যথেষ্ট নয়। জনপ্রিয় হতে খানিকটা স্ক্যান্ডাল-বিতর্ক, এসবও লাগে! এটিই যেন আরেকবার প্রমাণ করলেন জাওলা গুত্তা। সার্চ ইঞ্জিন গুগল বলছে, এই মুহূর্তে ভারতের জনপ্রিয়তম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় ২৮ বছর বয়সী হায়দরাবাদীই। খেলার মানে ও কীর্তিতে এগিয়ে আরেক হায়দরাবাদী সাইনা নেওয়াল। অলিম্পিকে ভারতের সোনা জয়ের স্বপ্নও সাইনাকে ঘিরে। কিন্তু সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক আজহারউদ্দিনের সঙ্গে সম্পর্ক নিয়ে যে আলোচনায় জাওলা! গত সাত দিনে সাইনার চেয়ে বেশি হিট পড়েছে জাওলার নামে। সাইনাকে ছাড়ালেও হায়দরাবাদী টেনিস তারকা সানিয়াকে ছাড়াতে পারেননি জাওলা! ওয়েবসাইট। ফার্গির মতইউরোতে ওয়েইন রুনি ছিলেন নিজের ছায়া। ফুটবলবোদ্ধারা একমত, রুনি বড় আসরের খেলোয়াড় নন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসনের একটা ব্যাখ্যা আছে। ইউনাইটেডে আট বছর ধরে যেমন দেখছেন, তাতে গুরু জানেন ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় রুনির খেলায় ছেদ পড়লে তিনি আর ভালো খেলেন না। দুই ম্যাচ নিষিদ্ধ থাকায় রুনি খেলার সুযোগ পেয়েছেন গ্রুপের তৃতীয় ম্যাচ থেকে। যদি শুরু থেকেই খেলতে পারতেন, তাহলে হয়তো...। ওয়েবসাইট।মালুদার চাওয়াএ কেমন চাওয়া ফ্লোরেন্ত মালুদার? ক্যারিয়ারের পড়ন্তবেলায় ফুটবলারদের শিকড়ের টানে দেশে ফেরার ঝোঁকটাই পেয়ে বসে বেশি। অনেকে আবার পাড়ি জমান যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যে। কম চাপ নিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা কামানো আর জীবনটা উপভোগ করতে আর কি! সেখানে চেলসির ফরাসি মিডফিল্ডারের স্বপ্ন, ব্রাজিলে যাওয়ার। তবে কবে যাবেন নিজেও জানেন না। শুধু জানেন, ভবিষ্যতে একসময় যাবেন ব্রাজিলে। ফুটবলের দেশ ব্রাজিলকে যে বড় ভালোবাসেন! সেই সময়টা হতে পারে আসন্ন মৌসুম শেষেও, এমনকি আগামী ডিসেম্বরের ক্লাব বিশ্বকাপের পরও। নেইমারের ক্লাব সান্তোসের সঙ্গে প্রাথমিক আলাপও সেরে রেখেছেন চেলসির সঙ্গে আর এক বছরের চুক্তিতে থাকা মালুদা। ওয়েবসাইট।