অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংগীত‘জাতীয় সংগীত গাইতে হবে, নয়তো খেলার দরকার নেই।’ জার্মানি দলের আধা-জার্মান খেলোয়াড়দের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারিই উচ্চারণ করলেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সাবেক প্রধান গেরহার্ড মেয়ার-ভরফোল্ডার। জোয়াকিম লোর দলে এমন অনেক খেলোয়াড়ই আছেন, যাঁরা জন্মগতভাবে জার্মান নন। যেমন তিউনিসিয়ান বংশোদ্ভূত স্যামি খেদিরা। ম্যাচ শুরুর আগে জার্মানির জাতীয় সংগীত বাজানোর সময় এসব আধা জার্মান ফুটবলার ঠোঁট না মিলিয়ে চুপ থাকেন। কোচ লোও তাঁদের জাতীয় সংগীত গাওয়ার জন্য জোরাজুরি করেন না। কিন্তু গেরহার্ডের কথা, তেমনটা হলে ওই খেলোয়াড়দের বাদ দেওয়া উচিত, ‘জাতীয় সংগীত গাওয়াটাকে কোচের বাধ্যতামূলক করা উচিত।’ এএফপি।বোকা পাশেআল-ওয়াসল তাঁকে ছাঁটাই করেছে। তবে খুব বেশি দিন হয়তো বেকার থাকতে হবে না ডিয়েগো ম্যারাডোনাকে। যে ক্লাবের সঙ্গে আজন্ম বন্ধন বলে দাবি করেন, সেই ক্লাবই পাশে দাঁড়াতে পারে আর্জেন্টাইন কিংবদন্তির। বোকা জুনিয়র্সের সহসভাপতি হুয়ান কার্লোসের পক্ষপাত ম্যারাডোনার প্রতি ‘ও কেন বোকার কোচ হতে পারবে না? ও ক্লাবের একজন নায়ক, কোচিং করিয়েছে জাতীয় দলকে। সবাই ওকে ভালোবাসে।’ তবে বাস্তবতা হলো, ম্যারাডোনার জন্য মূল কোচ হওয়া মুশকিল। বর্তমান কোচ হুলিও সিজার ফ্যালসিওনির কোচিংয়ে তিন বছরের ট্রফি খরা ঘুচিয়ে গত বছর লিগ জিতেছে বোকা।ওয়েবসাইট। স্লেজিং নিয়েনিজ নিজ খেলার গ্রেট দুজনই। সর্বকালের সেরা অধিনায়কদের একজন স্টিভ ওয়াহ। সর্বকালের সেরা দূরপাল্লার সাঁতারুদের একজন কাইরেন পারকিন্স। তবে আপাতত তাঁদের পরিচয় অস্ট্রেলিয়া অলিম্পিক দলের লিয়াজোঁ কর্মকর্তা। একসঙ্গে কাজ করতে গিয়েই কাল দুজনকে মুখোমুখি করল পুরোনো এক বিতর্ক। স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়া স্লেজিংকে দিয়েছিল এক ভিন্ন মাত্রা, এ নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। দুটো অলিম্পিক সোনাজয়ী পারকিন্সের মতে, স্লেজিং হলো দুর্বলের হাতিয়ার। স্টিভ তা মানবেন কেন? বড় ওয়াহর দাবি, স্লেজিংও খেলার গুরুত্বপূর্ণ অংশ। যুক্তি ও পাল্টা যুক্তিতে দুই গ্রেটের জমজমাট বিতর্ক উপভোগ করলেন বাকি সবাই! এএফপি।