অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বউয়ের আবেগআইরিশ ব্যান্ড ইন্ডাস্ট্রির ভোকালিস্ট তিনি। তবে মঞ্চ বা অডিওর চেয়ে মরগান ডিয়ান এখন বেশি সরব টুইটারে। মুখরোচক সব টুইটে আলোচনার খোরাক জোগাচ্ছেন প্রায়ই। গ্রায়েম স্মিথের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের গোপন এক কথা বলে এর আগে ঝড় তুলেছিলেন টুইটার ভুবনে। আবারও আলোচনায় তিনি টুইট দিয়ে। এই দম্পতির প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার কথা দিন তিনেকের মধ্যে। শততম টেস্টে স্মিথ সেঞ্চুরি করার পর ডিয়ানের উচ্ছ্বসিত টুইট, ‘মনে হচ্ছে যেন এখনই সন্তানের জন্ম দিয়ে ফেলেছি!’ দিন শেষে সংবাদ সম্মেলনে স্মিথের লাজুক হাসি, ‘ওর আবেগ একটু বেশি, আমি চেষ্টা করছি শান্ত করার!’ ওয়েবসাইট।‘রোমান্টিক’ রোনালদোতাঁর নারীপ্রীতির কথা পুরোনো কিছু নয়, রমণীমোহন ক্রিস্টিয়ানো রোনালদোর বান্ধবীদের নিয়ে তো একটা ওয়েবসাইটই আছে। সুদর্শন এই রিয়াল তারকা এর আগে অনেক নারীর সঙ্গেই মন দেওয়া-নেওয়া করেছেন। এখন অবশ্য তিনি সুপার মডেল ইরিনা শায়াকের বাহুডোরে বাঁধা। এবার ক্রিস্টিয়ানো রোনালদো দাবি করছেন, ‘আগে দর্শনধারী, পরে গুণবিচারী’ দর্শনে মোটেই আস্থা নেই তাঁর। বরং তাঁর কাছে হূদয়টাই বড়, ‘আমি সব সময় নারীর হূদয়ের দিকেই আগে তাকাই। আমার কাছে এটাই কারও সেরা সম্পদ।’ নিজের ‘লেডিকিলার’ ভাবমূর্তি নিয়ে যেন কিছুটা বিব্রতও তিনি, ‘আমি সব সময়ই রোমান্টিক, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করে না।’ ওয়েবসাইট। আজ্জুর পরামর্শ ছয় সপ্তাহের বিরতি ক্লান্তি দূর করেছে। আরেকটা বড় উপকারও হয়েছে ভারতীয় দলের। চাপা পড়েছে গৃহবিবাদের গুঞ্জনও। গত মৌসুমের শেষ দিকে তো বেশ বাজার পেয়েছিল ‘ধোনি গ্রুপ’ বনাম ‘শেবাগ গ্রুপ’ তত্ত্ব। প্রকাশ্যে অধিনায়ক হতে আগ্রহের কথা জানিয়ে গুঞ্জনের ঘি ঢেলেছিলেন শেবাগের কাছের বন্ধু গৌতম গম্ভীর। মহেন্দ্র সিং ধোনির কাঁটা কাঁটা কিছু কথাও সন্দেহের পালে দিয়েছিল হাওয়া। নতুন মৌসুমের শুরুতে তাই ধোনিকে সতর্ক করলেন এক পূর্বসূরি। ঘর সামলাতে পরামর্শ দিলেন মুখটাকে সামলানোর। হয়তো নিজের অভিজ্ঞতা থেকেই সাবেক অধািনায়ক আজহার উদ্দিনের এই পরামর্শ। গৃহবিবাদের কত গল্পে ভরা ছিল আজহারের সময়টাও! ওয়েবসাইট।