অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনঝির অস্বীকারব্যাপারটা এমন দাঁড়িয়েছে, নামীদামি কোনো ফুটবলারের দলবদলের গুঞ্জন উঠলেই প্রথমে আঙুল তাক করা হয় আনঝি মাখাচকালার দিকে। বানানো গল্প আর কত নীরবে সয়ে যাওয়া! গণমাধ্যমের এমন বাড়াবাড়িতে এবার তাই চটেছে রাশিয়ার নব্যধনী ক্লাবটি। স্যামুয়েল ইতোকেও ইন্টার মিলান থেকে নিয়েছিল কিনা, তাই সাম্প্রতিক গুঞ্জন স্নাইডার ও মাইকনের সঙ্গে যোগাযোগ রয়েছে আনঝির। তবে এটি অস্বীকার করে রাশিয়ার ক্লাবটি জানিয়েছে, ইন্টার মিলানের ওই দুই খেলোয়াড়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ তারা করেনি। নিজেদের দাবির স্বপক্ষে আনঝি এটাও জানিয়েছে, কোন খেলোয়াড়ের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে, চুক্তি করে শিগগিরই গণমাধ্যম এবং সমর্থকদের জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট।কারণ উৎপাতনিয়মানুযায়ী অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেটদের অলিম্পিক ভিলেজেই থাকার কথা। কিন্তু ব্রাজিল ফুটবল দল অলিম্পিক ভিলেজ এড়িয়ে বেছে নিয়েছে হোটেল! কেন? হাজার হাজার অ্যাথলেটের অলিম্পিক ভিলেজে কত রকম উৎপাত, কত রকমের প্রলোভন। এসবে যদি মনোযোগটা অন্যদিকে সরিয়ে দেয়! নেইমার, গানসোরা অন্য অ্যাথলেটদের কাছেও তারকা। এবারের অলিম্পিক মানো মেনেজেসের ব্রাজিলের সোনা জিততে না পারার আজন্ম হাহাকার ঘোচানোর মিশন। স্বভাবতই নেইমার-গানসো-পাতোরা আছেন মহা চাপে। এ অবস্থায় মনোযোগে ব্যাঘাত ঘটলে বিপদ। কোচ মানো মেনেজেস তাই বলছেন, ‘সেখানে খুব বেশি প্রলোভন, উৎপাত।’ মেনেজেসের এই ‘টনিক’ কতটা ফলদায়ক হয়, এখন সেটাই দেখার। ওয়েবসাইট।বিড়ম্বনাঅভ্যর্থনায় খুশি হওয়া দূরে থাক, বরং নিরাপত্তার নামে অতি আদরে এবার ফ্রেঞ্চ প্রমীলা ফুটবল দল বিরক্ত। অলিম্পিকে সোনা জয়ের সম্ভাব্য দাবিদার তারা। কিন্তু দলটির কোচ ব্রুনো বিনি এই নিরাপত্তার বাড়াবাড়িকে মোটেই ভালো চোখে দেখছেন না। গত শুক্রবার গ্লাসগোতে আসার পর থেকেই তাদের সার্বক্ষণিক সঙ্গী একদল সশস্ত্র পুলিশ। ফ্রান্স থেকে আসা সমর্থকেরাও দলের অনুশীলন পর্যন্ত একনজর দেখতে পারছেন না। পারবেন কী করে, ভেন্যুতে যেতে হলে যে পরিচয়পত্র দরকার। এসব নিয়েই ক্ষুব্ধ বিনি, ‘আমাদের গোপনীয়তা বলে কিছুই নেই। এটা মোটেই গ্রহণযোগ্য নয়। সমর্থকেরা আমাদের ট্রেনিং দেখতে পারছে না। এমনটা খুবই দুঃখজনক।’ এএফপি।