অন্যকলাম
শুভকামনাঅলিম্পিকে পদক জেতাটা তাঁর জন্য আকাশকুসুম কল্পনা। দাবা বলে কোনো ইভেন্টই যে নেই ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই মিলনমেলায়! তবে লন্ডনগামী ভারতীয় দলের জন্য অন্তর থেকেই শুভকামনা জানিয়েছেন দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। কামনা করছেন, ভারত এবার অলিম্পিকে পাঁচটা পদক জিতবে। পাটনায় একটি অনুষ্ঠানে নিজের এই চাওয়ার কথা বলেন আনন্দ। গতবার বেইজিং অলিম্পিকে একটি সোনাসহ সর্বসাকুল্যে তিনটি পদক পেয়েছিল ভারত। এবার নিশ্চয়ই এর চেয়ে ভালো করার লক্ষ্যেই লন্ডনে যাচ্ছে তারা। সঙ্গে পাচ্ছেন আনন্দের শুভকামনা। ওয়েবসাইট।কোলের জবাবআর্সেনাল ছাড়ার পর থেকেই তিনি গানার সমর্থকদের চক্ষুশূল। আর্সেনালের মাঠে দুয়ো নেহায়েত কম শুনতে হয়নি। এবার টুইটারেও আর্সেনাল সমর্থকদের সঙ্গে একচোট হয়ে গেল অ্যাশলি কোলের। মাত্রই এক সপ্তাহ হলো টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন কোল, সাবেক ক্লাব সমর্থকদের একহাতও নিয়ে নিয়েছেন দেরি না করে। কোল চলে আসার পর আর্সেনালের শোকেস একেবারেই খালি। ওদিকে চেলসির হয়ে কোল জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ ১১টি ট্রফি। টুইটটাও করেছেন এসব নিয়ে খোঁচা দিয়েই, ‘আমিই জয়ী! আমার ১১, তোমাদের শূন্য!’ সাবেক সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে চ্যাম্পিয়নস লিগ ট্রফির সঙ্গে নিজের একটা ছবিও ঝুলি দিয়েছেন কোল। ওয়েবসাইট। থাকছেন তাঁরাওলন্ডনে অলিম্পিক, আর তাঁরা থাকবেন না, সেটা কি হয়? প্রিন্স উইলিয়াম, সহধর্মিণী কেট মিডলটন ও প্রিন্স হ্যারিকে সামনে ব্যস্ত সময়ই কাটাতে হবে। শত হলেও তাঁরাই তো ব্রিটিশ দলের আনুষ্ঠানিক দূত। রানি এলিজাবেথের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে তো বটেই, এরপর অনেক ইভেন্টেই দর্শক হিসেবে থাকবেন। তাঁদের আত্মীয় জারা ফিলিপস লড়বেন ঘোড়দৌড়ে, তাঁকে সমর্থন দিতেই গ্রিনউইচে থাকবে উইলিয়াম পরিবার। এরপর উইম্বলডনে টেনিস, স্ট্র্যাটফোর্ডে সাঁতার, আর অলিম্পিক স্টেডিয়ামে অ্যাথলেটিকসেও থাকবেন রাজপরিবারের সদস্যরা। নিজের দেশকে সমর্থন দেওয়ার একটা ব্যাপার আছে না! এএফপি।