অন্যকলাম
আর্সেনালের ১০কাগজে-কলমে এখনো আর্সেনালের ১০ নম্বর জার্সিটা তাঁরই। তবে এই মৌসুমে ফের গানারদের জার্সি গায়ে তাঁকে খেলতে দেখার সম্ভাবনা খুব কম। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রবিন ফন পার্সির আর্সেনাল ছেড়ে যাওয়াটা এখন কেবলই সময়ের ব্যাপার। ডাচ তারকার ১০ নম্বর এবার গায়ে চড়াতে পারেন আর্সেনালে আসা লুকাস পোডলস্কি। জার্মানির হয়ে ১০ নম্বরটা পরার অভিজ্ঞতা ভালোই আছে। এর আগে অনেক দিন সাবেক ক্লাব কোলনেও ১০ নম্বর জার্সিটা তাঁরই অধিকারে ছিল। আর্সেন ওয়েঙ্গার তাই এই মৌসুমে অন্যদের জার্সি নম্বর ঘোষণা করলেও পোডলস্কির ব্যাপারে এখনো মুখ খোলেননি। তাহলে কি আরভিপির নম্বরটাই...? ওয়েবসাইট।সাহারা সোনাঅলিম্পিকে একটা পদক জিতলে ভারতীয় অ্যাথলেটরা পেয়ে যাবেন বাড়তি আরেকটা পদক! পদকজয়ী সব ভারতীয় অ্যাথলেটকে আরেকটি করে পদক দেওয়ার ঘোষণা দিয়েছে সাহারা গ্রুপ। অলিম্পিকের মতো সাহারার পদকে কোনো ‘বৈষম্য’ নেই, সোনা-রুপা-ব্রোঞ্জজয়ী সবাইকে দেওয়া হবে সোনার পদক! সেটাও আবার অলিম্পিকের মতো শুধু সোনার প্রলেপ দেওয়া পদক নয়, নিখাদ সোনার পদক। সোনাজয়ীরা পাবেন পাঁচ কেজি ওজনের সোনার পদক, রুপাজয়ীরা তিন কেজি আর ব্রোঞ্জজয়ীরা দুই কেজি। ভারতীয় অ্যাথলেটদের সামনে তাই দারুণ সুযোগ—অলিম্পিক পদকে আসবে সম্মান, সাহারার পদকে অর্থযোগ! রয়টার্স।ক্রিস্টিয়ানের রেকর্ডকফিনে পেরেক ঠোকা যাকে বলে। ৭৮ মিনিটে ক্রিস্টিয়ানে সেটাই করলেন। ক্যামেরুনের জালে ঠেলে দিলেন ব্রাজিলের চার নম্বর গোল। এই গোলটাই তাঁকে ঢুকিয়ে দিল রেকর্ডের পাতায়! অলিম্পিকে মেয়েদের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল এখন তাঁরই। ‘ইতিহাস’ বলতে শুনে যে রকম মনে হয়, ঘটনা সে রকম নয়। ব্রাজিলের ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার অলিম্পিকে মোট গোল করেছেন ১১টি। সেটাই তাঁকে জায়গা করে দিল অলিম্পিকের ইতিহাসে। সংখ্যাটি আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্রিস্টিয়ানে। অলিম্পিকে মেয়েদের ফুটবল অবশ্য খুব বেশি দিন আগে চালু হয়নি। এটা মাত্র পঞ্চম আসর। ওয়েবসাইট।