অন্যকলাম
পতাকা জটিলতাপ্রথমে পতাকা দেখিয়ে সমস্যায় পড়েছেন। এবার লন্ডন অলিম্পিকের কর্তারা ঝামেলায় পড়লেন পতাকা না দেখিয়ে! মেয়েদের ফুটবলে ভুল করে উত্তর কোরিয়ার বদলে দক্ষিণ কোরিয়ার পতাকা দেখিয়ে জটিলতা তৈরি করেছিলেন আয়োজকেরা। এবার সমস্যা দেখা দিল তাইওয়ানের পতাকা সরিয়ে ফেলে। লন্ডনের অন্যতম ব্যস্ত বিপণি সড়ক রিজেন্ট স্ট্রিট থেকে সরিয়ে ফেলা হয়েছে পতাকা। তাইওয়ানের অফিশিয়াল নাম রিপাবলিক অব চায়না। এ নিয়ে মূল চীনের সঙ্গে একটা বিরোধ চলে আসছে অনেক দিন ধরেই। আইওসি অবশ্য চীনের পক্ষে রায় দিয়ে বলেছে, রিপাবলিক অব চায়না নামে তারা অলিম্পিকে অংশ নিতে পারবে না। চীনা দূতাবাসের আপত্তির মুখেই পতাকা সরিয়ে নিলেন আয়োজকেরা। তাইওয়ান তাই ক্ষুব্ধ। এএফপি। ফ্রাঙ্কলিনের পণসেই ভয়ংকর হামলা মিসি ফ্রাঙ্কলিনের লন্ডন মাতানোর তাড়নাটা বাড়িয়ে দিয়েছে! নিজ শহর ডেনভারবাসীকে ওই ভয়াবহ দুঃস্মৃতি থেকে মুক্তি দিতে চান ফ্রাঙ্কলিন। ১৭ বছর বয়সী তরুণীর লন্ডন চ্যালেঞ্জটা এমনিতেই বড়। ক্যারিয়ারের প্রথম অলিম্পিকেই যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা সাঁতারু হিসেবে অংশ নিচ্ছেন রেকর্ড সাত ইভেন্টে। তিনি যখন রঙিন চোখে এর প্রস্তুতি নিচ্ছেন, তাঁর রাজ্য কলোরাডোর মানুষ ভয়ংকর এক দুঃস্মৃতিতে কাঁপছে। গত সপ্তাহে ডেনভারের এক নাট্যশালায় জেমস হোমস গুলি চালিয়ে হত্যা করেছেন ১২ জনকে। যত পারেন সোনা জিতে শহরবাসীর এই যন্ত্রণা ভুলিয়ে দিতে চান ফ্রাঙ্কলিন। এএফপি।বন্ড গার্লজেমস বন্ডের মতোই বন্ডের নায়িকারাও বিখ্যাত। আর এবারের অলিম্পিক তো একেবারে ঢুকে পড়েছে বন্ডের ডেরাতেই। অলিম্পিকেও আছেন একজন ‘বন্ড গার্ল’। বেথ টুইডল। না, রুপালি পর্দায় ০০৭ সিরিজে অভিনয় করা হয়নি। তাঁকে ব্রিটিশ সংবাদমাধ্যম বন্ড গার্ল নাম দিয়েছে অন্য কারণে। জিমন্যাস্টিকসে তিনি নাচের বন্ড ছবির থিম সঙের ছন্দে। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া লিভ অ্যান্ড লেট ডাই ছবির অভিন্ন নামের শিরোনাম সংগীতের ছন্দেই জিমন্যাস্টিকসের ছন্দ তোলেন এই ২৭ বছর বয়সী। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন টুইডল কিন্তু এখনো অলিম্পিকে সোনা জিততে পারেননি। দেখা যাক, এবার কিছু হয় কি না। এএফপি।