অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকার-প্রেরণাসারা জীবন নিজের পীঠে বইতে হয়েছে শতকোটি দেশবাসীর প্রত্যাশার পাহাড়-বোঝা। কীভাবে অন্তহীন চাপ সামলাতে হয়, সেটা টেন্ডুলকার অন্য অনেকের চেয়ে ভালোই জানেন। এবার লন্ডনে ভারতের অলিম্পিক দলকেও তরিকাটা বাতলে দিলেন এই কিংবদন্তি, ‘এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, চাপ আপনাদের সার্বক্ষণিক সঙ্গী হবে। আপনি যদি এটির সঙ্গেই লড়তে থাকেন, তাহলে ব্যাপারটা আরও কঠিন হবে। আপনাকে শুধু শরীর-মনকে বুঝতে হবে।’ বেইজিং অলিম্পিকে দীর্ঘদিনের সোনাখরা ঘুচেছে, সঙ্গে ছিল দুটি ব্রোঞ্জও। এ কারণেই প্রত্যাশাটা বেশি। টেন্ডুলকারের শুভকামনা ভারতের অলিম্পিয়ানদের জন্য একটি প্রেরণা। এএফপি।