অন্যকলাম
‘আঙ্কেল বিল’বয়স মাত্র ১৬, র্যাঙ্কিং ১১৫। অলিম্পিক টেবিল টেনিসে পরশু সবচেয়ে বড় আলোড়নটা তুললেন এই অ্যারিয়েল শিং। না, ম্যাচ জিততে পারেননি। কিন্তু র্যাঙ্কিংয়ের তিনে থাকা লি জিয়াওজিয়ার সঙ্গে দুটো সেট জেতাও কি কম! উচ্ছ্বসিত মার্কিন কিশোরী কৃতিত্বটা দিলেন ‘আঙ্কেল বিল’কে। এই ‘আঙ্কেল’ শিংয়ের কোনো আত্মীয় নন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটস! সাত বছর আগে আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের জন্মদিনে শিংয়ের সঙ্গে পরিচয় গেটসের। সেই থেকেই অবসরে শিংয়ের সঙ্গে খেলে আসছেন গেটস। টিটি সঙ্গীকে অনুপ্রেরণা দিতে স্বয়ং গেটস উপস্থিত ছিলেন গ্যালারিতে। এতেই তো শিংয়ের এই পারফরম্যান্স! রয়টার্স।ব্রিটিশ পক্ষপাত!এখন পর্যন্ত অনেক বিতর্কই উঠবে, তাই বলে সরাসরি স্বাগতিকপ্রীতির অভিযোগ! ব্রাজিলিয়ান বক্সার রবসন কনসেসাও তো তা-ই করলেন। লাইটওয়েট বক্সিংয়ের প্রথম রাউন্ডে কনসেসাও ১৩-৯ ব্যবধানে হেরে যান স্কটিশ প্রতিযোগী জোস টেলরের কাছে। কিন্তু হারার পর কনসেসাও অভিযোগ করেন, পরাজয়টা তাঁরই প্রাপ্য ছিল; জিততে পারলেন না স্বাগতিক দেশের প্রতি জাজদের অন্যায় পক্ষপাতের কারণেই। কনসেসাওয়ের কথা, ‘এটা অন্যায়। ওঁরা (বিচারকরা) আমাকে শেষ করে দিয়েছেন। এটা হয়েছে কারণ সে এখান থেকেই এসেছে।’ অনেকেই বিষয়টিতে ‘মজা পেলেও’ টেলর জানিয়েছেন, একসঙ্গে ব্রিটিশ-ব্রাজিলিয়ানদের অনুশীলন থেকেই দুজনের মধ্যে চাপান-উতোর ছিল। এএফপি।নিরাপত্তাঅলিম্পিক-সংশ্লিষ্ট সবার জন্যই আতঙ্কিত হওয়ার মতো খবর। নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের, তারা তো নিজেদেরই নিরাপদ রাখতে পারছে না! অলিম্পিক ফুটবলের মূল ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামের বেশ কিছু কক্ষের এক গোছা চাবি ২৪ জুলাই সকালে হারিয়ে ফেলেছে পুলিশ। এক বিবৃতিতে এটা স্বীকারও করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। তবে দ্রুতই তালাগুলো বদল করা হয়েছে জানিয়ে অনুরোধ করা হয়েছে আতঙ্কিত না হতে। কিন্তু অনুরোধ করলেই তো হলো না। এক গোছা চাবি যারা নিরাপদে রাখতে পারে না, তাদের হাতে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকাটা মুশকিল! রয়টার্স।