অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজাবে ‘হ্যাঁ’না, বাবার হুমকিতে অলিম্পিক থেকে সরে দাঁড়াতে হচ্ছে না ওয়াজদান আলী সেরাজ আবদুল রহিম শাহেরকানিকে। বাধা হয়েছিল যেটা, সৌদি এই মহিলা জুডোকাকে সেই হিজাব পরে রিংয়ে নামার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন। বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেরও দুজন নারী অ্যাথলেট অংশ নিচ্ছেন লন্ডন অলিম্পিকে, তাঁদের একজন এই শাহেরকানি। কিন্তু লন্ডনে এলেও শাহেরকানির বাবা বলে রাখেন, হিজাব পরে রিংয়ে নামতে না দিলে অলিম্পিক থেকে মেয়ের নাম প্রত্যাহার করে নেবেন। শাহেরকানিরও একই দাবি ছিল। দাবি আদায়ে জয়ী শাহেরকানি। রয়টার্স।বিফল প্রতিবাদমেয়েদের ইপির সেমিফাইনাল শেষ হয়েছে ঘণ্টাখানেক আগে। কিন্তু তখনো পিস্টে (যেখানে ফেন্সিং খেলা হয়) বসে আছেন শিন এ-লাম। তাঁর চোখের জলে যেন ভেসে যাচ্ছে চারপাশ। অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে, এই দাবিতেই পিস্ট ছাড়ছিলেন না দক্ষিণ কোরিয়ান ফেন্সার। ব্রিটা হেইডেম্যানের সঙ্গে লড়াইয়ে অতিরিক্ত সময়েও ছিল ৫-৫ সমতা। শেষ মুহূর্তে স্কোর করে জিতে যান ব্রিটা। কিন্তু শিন ও তাঁর কোচের দাবি, ম্যাচের সময় শেষ হয়ে গেছে আগেই! ঘণ্টাখানেক বসে থেকে প্রতিবাদ করেও অবশ্য কাজ হয়নি, মন গলেনি বিচারকদের। ভগ্ন হূদয় নিয়ে পরে ব্রোঞ্জটাও জিততে পারেননি শিন। এএফপি। মিষ্টি বর্জনজুডোর প্যাঁচ কষে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে ওস্তাদ কাওরি মাতসুমোতো। মহিলা অনূর্ধ্ব ৫৭ কেজি ইভেন্টে সোনা জিতে তা প্রমাণও করেছেন। তবে অন্য কিছু নয়, মিষ্টি ছেড়ে দেওয়াই লন্ডন অলিম্পিকে নিজের এই সাফল্যের মূলমন্ত্র মানছেন জাপানি জুডোকা । মিষ্টি, আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করতেন। কিন্তু কোচের পরামর্শে দূরে ঠেলে দিয়েছিলেন নিজের প্রিয় খাবার, ‘আমাকে বলা হয়েছিল মিষ্টি বা এ জাতীয় খাবার আর না খেতে। এটা ছিল আমার জন্য ভীষণ কঠিন। শেষ পর্যন্ত আমি পেরেছি, মুহূর্তটা (সোনা জেতার) ছিল দারুণ।’ এএফপি।