অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুটির রসায়নএকজন আর্মি অফিসার আরেকজন স্কুলশিক্ষককে এক নৌকায় তুলে দিলে কী হবে? আপাতত উত্তর মিলবে, অলিম্পিক সোনা! ভ্রু কুঁচকাবেন না, স্বাগতিক ব্রিটেনকে এবার প্রথম সোনা এনে দিয়েছে অদ্ভুত এই জুটি! স্কুলশিক্ষিকা হেলেন গ্লোভার ও রয়্যাল আর্টিলারির ক্যাপ্টেন হিদার স্ট্যানিং মিলে পরশু জিতেছেন রোয়িংয়ের কক্সলেস পেয়ার্স। গ্লোভারের দাবি, সোনা জয়ে বড় ভূমিকা তাঁদের রসায়নের। স্কুলে বাচ্চাদের নানা পরামর্শ দেওয়ার অভ্যাস গ্লোভারের, আর সৈনিক জীবনে যা বলা হয় তা-ই করতে হয় স্ট্যানিংকে। রোয়িংয়েও নাকি শুধু বলে গেছেন গ্লোভার, আর সেই মতো কাজ করে গেছেন স্ট্যানিং। তাতেই সাফল্য! রয়টার্স।তাঁদের দ্বৈরথপাশাপাশি বসে জুডো দেখলেন ডেভিড ক্যামেরন ও ভ্লাদিমির পুতিন। তবে এর আগে বিশ্বের প্রভাবশালী দুই নেতাও নেমে পড়েছিলেন লড়াইয়ে। না, লড়াইটা জুডোকার পোশাকে হয়নি, হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের বাসভবন ড্রাউনিং স্ট্রিটে! লড়াইটা সিরিয়া প্রসঙ্গে! রাশিয়া সিরিয়ার আসাদ-সরকারের পক্ষে। যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে বিরুদ্ধে ব্রিটেন। ৪৫ মিনিটের আলোচনায় মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ দুই নেতা। এএফপি।সুয়ারেজকে ভয়না, লুইস সুয়ারেজ নিশ্চিতভাবেই এই বাংলা গানটা জানেন না। তবে ইংলিশ ফুটবল সমর্থকদের সঙ্গে তাঁর সম্পর্কটা ‘বন্ধু তুমি, শত্রু তুমি’ গানটির কথার মতোই। সমর্থকদের বিশাল একটি অংশ তাঁকে ভালোবাসে, আবার ঘৃণাও করে অনেকেই। পরশু অলিম্পিক ফুটবলে ব্রিটেনের সঙ্গে উরুগুয়ের ম্যাচেও দুয়ো শুনেছেন লিভারপুলের স্ট্রাইকার। তবে সুয়ারেজ তাতে কিছু মনে করেননি। তাঁর দাবি সে রকমই। দুয়ো শুনলে নাকি খুশিও হন! কেন? ‘ওরা আমাকে বিদ্রূপ করে, দুয়ো দেয়। তার মানে আমার মতো খেলোয়াড়কে ওরা নিশ্চয়ই ভয় পায়’—সুয়ারেজের উত্তর। এএফপি।