অন্যকলাম
আক্কেলসেলামিঅলিম্পিকে অভিষেকটা মোটেও ভালো হলো না অস্ট্রেলিয়ান রোয়ার জোশ বুথের। তাঁর নিজের হাত যেমন খালি, তেমনি রোয়িংয়ে পদকপ্রাপ্তির বেলায় অস্ট্রেলিয়াও ঠনঠন, ছয় দাঁড়ের ইভেন্টে হয়েছে ষষ্ঠ। এই হতাশা থেকেই কিনা আরেকটা কাণ্ড করলেন বুথ। ইভেন্টটা শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর মাতাল হয়ে এক দোকানির সঙ্গে জড়িয়ে পড়েন বচসায়, ভাঙচুরও করেন। পুলিশ তাঁকে আটক করলেও কোনো মামলা দায়ের করা হয়নি। দোকানির কাছে ক্ষমা চাইতে হবে তাঁকে, ক্ষতিপূরণ দিতে হবে ২১৭৫ ডলারও। অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির সাজার হাত থেকেও হয়তো পার পাচ্ছেন না তিনি। এপি। হেরেও জয়ীমাথায় হিজাব। দুই হাত কোমরে। লম্বা হাতার সাদা-আকাশি নীল জার্সি পরে হতাশ চোখে তাকিয়ে তাহমিনা কোহিস্তানি। মাত্রই ১০০ মিটার স্প্রিন্ট শেষ করলেন। নিজের সেরা টাইমিং (১৪.৪২ সেকেন্ড) দেখেও খুশি হতে পারছেন কই! হিটেই বাদ, দৌড় শেষ করেছেন সবার শেষে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের একমাত্র মহিলা অ্যাথলেট হেরেছেন সত্যি, কিন্তু হূদয় জয় করে নিয়েছেন দেশের মানুষের। রাষ্ট্রীয় টেলিভিশন তাঁর দৌড়ের ইভেন্ট সম্প্রচার করেনি। তাতে কী? আফগানিস্তানে সবার আগ্রহের কেন্দ্রেই ছিলেন সারা দিন। আফগানিস্তানের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে তিনি যে এখন ইতিহাসের অংশ। এএফপি।কারণ বন্ধুবেশ কিছুদিন ধরেই বিতর্কটা ভাসছিল বাতাসে। জার্মানির প্রমীলা রোয়ার নাদজা ড্রাইগালার ছেলেবন্ধু নাকি ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টির একজন সক্রিয় কর্মী। দলটি আবার নব্য নাৎসিবাদের পাঁড় সমর্থক। এ নিয়েই শুরু হয় কানাঘুষা। এরই জেরে নাকি গত বছর পুলিশের চাকরিও ছেড়ে দেন এই নাদজা। জার্মান অলিম্পিক দলের প্রধান মাইকেল ভেসপার বলছেন, এতে ড্রাইগালার দোষ খোঁজার কোনো মানে হয় না। তাঁর (ড্রাইগালার) নিজের বিশ্বাস, অলিম্পিকের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কি না, সেটাই বড় কথা। ড্রাইগালা অবশ্য এ নিয়ে আরও জল ঘোলা হওয়ার আগেই অলিম্পিক ভিলেজ ছেড়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এএফপি।