অন্যকলাম
রেবেকার ভ্রমণআশা ছিল, অলিম্পিকের অ্যাকুয়াটিক সেন্টারে ঝড় তুলবেন, কিন্তু সেই আশায় গুড়ে বালি। ব্রিটিশদের সাঁতার-ভরসা রেবেকা অ্যাডলিংটনকে সন্তুষ্ট থাকতে হয়েছে দুটি ব্রোঞ্জ নিয়েই। কয়েক দিনের ধকলের পর ক্লান্ত অ্যাডলিংটন এবার অক্টোবরে আফ্রিকায় সাইকেল ভ্রমণের পরিকল্পনা আঁটছেন। কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, সফরটা হবে একেবারেই দাতব্য। আর রথ দেখতে গিয়ে কলা বেচার সুযোগ ছাড়বেন কেন? ওই সময় দক্ষিণ আফ্রিকার সাঁতারু কেরি অ্যান পেইনের বিয়ের অনুষ্ঠানেও যাবেন। আভাস দিয়েছেন আফ্রিকা থেকে ফিরেই জানাবেন সুইমিংপুলে আদৌ আর কখনো তাঁকে দেখা যাবে কি না। তবে কি হতাশা কাটাতেই আফ্রিকা যাচ্ছেন এই জলকন্যা? রয়টার্স।দোষ বাতাসের!বেইজিংয়ে পানামার পক্ষে অলিম্পিকে জিতেছিলেন প্রথম সোনা। এবারও তাঁর ওপর দেশবাসীর প্রত্যাশা কম ছিল না। কিন্তু সোনা দূরে থাক, লংজাম্পের ফাইনালেই উঠতে পারলেন না ইরভিং সালাদিনো। কনকনে ঠান্ডা বিকেলে তিনবারের চেষ্টায়ও বাছাই পর্ব পেরোতে পারেননি ২৯ বছর বয়সী লংজাম্পার। ব্যর্থতার কারণ হিসেবে ‘বাতাস’কে দায়ী করছেন সালাদিনো, ‘বাতাসের জন্য আমাকে হ্যাপা পোহাতে হয়। বাতাস কখনো সামনে থেকে আবার কখনো বা পেছন থেকে বইছিল। কিন্তু আমি হতাশ নই। আমি ফিরে আসবই।’ বাতাসের ‘তাণ্ডবে’ বাকিরা তাহলে কীভাবে লাফালেন, প্রশ্নটা বোধ হয় কেউ তাঁকে করেনি! রয়টার্স।