অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরেনার খুশিউইম্বলডনের পর অলিম্পিকের এককে সোনা, সেন্টার কোর্টে রাজ্যপাটই বসিয়েছেন যেন সেরেনা উইলিয়ামস। কিন্তু জয়ের পর পদকটা গলায় পরার সময়ই বাধল বিপত্তি। হঠাৎই দমকা বাতাস উড়িয়ে নিয়ে গেল তারকাখচিত যুক্তরাষ্ট্রের পতাকাকে। রুপা ও ব্রোঞ্জজয়ী রাশিয়া ও বেলারুশের পতাকা পতপত করে যখন উড়ছে, যুক্তরাষ্ট্রের পতাকা তখন উড়তে উড়তে দর্শক সারিতে! তা-ও ভালো, জাতীয় সংগীত বাজার সময় গড়বড় হয়নি। সেরেনা এতে মন খারাপ করেননি, বরং বিস্মিত হয়েছেন। দেশের হয়ে জাতীয় সংগীত গাইতে পেরেই নিজেকে ধন্য মনে করছেন সোনাজয়ী মার্কিন। এএফপি।শক্তিরহস্যশক্তি বাড়াতে চান? বেশি করে ঘোড়ার গোশত খান! না, ঠাট্টা হচ্ছে না মোটেও। কারণ ঘোড়ার গোশত যে শক্তি বাড়ানোর মহৌষধ এই তথ্য দিচ্ছেন খোদ ভারোত্তোলনের অলিম্পিক চ্যাম্পিয়ন ইলিয়া ইলিয়িন। টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জিতেছেন দুটি বিশ্ব রেকর্ড গড়ে। সব মিলিয়ে এই কাজাখের রেকর্ডটা ৪১৮ কেজির, ক্লিন অ্যান্ড জার্কে ২৩৩ কেজির নতুন বিশ্ব রেকর্ডও গড়েছেন। এর পর নিজের শক্তির উৎস সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমি বিশ্বাস করি, অলিম্পিক বা যেকোনো প্রস্তুতিতে খাবারের একটা বড় ভূমিকা থাকে। আমার সবচেয়ে প্রিয় খাবার মুরগি আর ঘোড়ার গোশত।’ এএফপি।ধোনিকে হারিয়েভারতে ক্রিকেট তারকারাই পূজনীয়। ক্রিকেট যেন একটা ইট, আর বাকি খেলাগুলো সেই ইটের চাপায় পড়া বিবর্ণ ঘাস। কিন্তু মাঝেমধ্যে এমন উপলক্ষ আসে যখন ক্রিকেটাররা হেরে যান। গতকাল যেমন হারিয়ে দিলেন সাইনা নেহওয়াল। শনিবার শ্রীলঙ্কা ক্রিকেট দলকে হারিয়ে ৪-১-এ সিরিজ জিতেছে ভারত। অবশ্যই ধোনির দলের জন্য এ এক বিরাট অর্জন। কিন্তু একই দিন সাইনাও ব্যাডমিন্টনে জিতেছেন ব্রোঞ্জ। যেটি এবার অলিম্পিকে ভারতের তৃতীয় পদক। রোববার ভারতীয় পত্রপত্রিকায় ধোনির দল ‘কাভারেজ’ পেল সামান্যই। বেশিটাই দখল করে নিলেন সাইনা! এএফপি।