অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোতল নিক্ষেপসবাই তখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। বোল্ট, ব্লেকরা ‘সেট’ বলার পর দৌড়ের জন্য প্রস্তুত। তখনই এক লোক দর্শক সারি থেকে ছুড়ে মারলেন বোতল। সেটা আবার ঠিক গিয়ে পড়ল বোল্টের পেছনে। কোনো ক্ষতি এতে হয়নি, দৌড়েও বিঘ্ন ঘটেনি। সঙ্গে সঙ্গেই লোকটিকে পুলিশ পাকড়াও করে নিয়ে গেছে তাদের হেফাজতে। তবে শুধু ‘দর্শক সাহেব’ হয়তো শুধু শ্রীঘর দর্শন করেই পার পাবেন না। এটি যে ব্রিটিশ ভাবমূর্তিতে বড় আঘাত! বোল্ট বোতল নিক্ষেপ-কাণ্ডে কিছু মনেই করেননি। বিশ্বের দ্রুততম মানব নাকি ব্যাপারটা খেয়ালই করেননি! রয়টার্স।পরিশ্রমও লাগেটেবিল টেনিসে তারা একরকম অপরাজেয়। তবে শুধু প্রতিভা দিয়েই কি আর সাফল্য আসে? সঙ্গে চাই কঠোর পরিশ্রমও। অন্য সবাই চীনের কাছে মার খায় তো এখানেই। এটাই বোঝেন চীনের টেবিল টেনিস কোচ শি ঝিয়াও। ঝিয়াও বলেন চীনা খেলোয়াড়েরা বেশি মেহনত করতেও কোনো আলসেমি করে না, ‘চীনের খেলোয়াড়েরা প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা করে সময় দেয়, যেখানে ইউরোপিয়ানরা দেয় মাত্র আধ থেকে এক ঘণ্টা।’ গতকাল দক্ষিণ কোরিয়াকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে দলগত এককের ফাইনালে ওঠা চীনা দল ঝিয়াওয়ের কথার সারবত্তা প্রমাণ করল আরেকবার। এএফপি।বিষয় গঞ্জিকাগাঁজা মেশানো কেক খেতে কেমন লাগে? তার চেয়েও বড় প্রশ্ন হতে পারে, গাঁজা মিশিয়ে কেক বানানো হলো কীভাবে? সে যা-ই হোক, দুটি প্রশ্নের উত্তরই এখন ভালো দিতে পারবেন নিক দেলপোপোলো। ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় বহিষ্কার করা হয়েছে এই মার্কিন জুডোকাকে। মজার ব্যাপার হলো, শক্তি বা স্ট্যামিনাবর্ধক কিছু নয়, দেলপোপোলো সেবন করেছিলেন গঞ্জিকা! ধরা খেয়ে এখন বলছেন, অলিম্পিকে আসার আগে ভুল করে গাঁজা মেশানো কেক খেয়েছিলেন। একজন জুডোকার গাঁজা সেবন একটু অস্বাভাবিকই বটে, তবে গাঁজামিশ্রিত কেকের গল্পটাও কি ঠিক বিশ্বাসযোগ্য! রয়টার্স।