অন্যকলাম
প্রকৃতির ডাকদুই-তিন ঘণ্টা পুলে থাকলে প্রকৃতির ডাকে সাড়া হয়তো দেওয়াই লাগে। তা তিনি মাইকেল ফেলপ্্স্ হোন আর অন্য কেউ। সবাই তো মানুষ! তবে পারতপক্ষে কাজটা পুলে না করার চেষ্টায় থাকেন সাঁতারুরা। যেমন জলদানব ফেলপ্্স্, তাঁর নাকি জলবিয়োগ নিয়ে অতটা মাথাব্যথা নেই। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাপারটাকে স্বাভাবিকই বলেছেন, ‘আমার মনে হয় পুলে সবাই মূত্রত্যাগ করে। সাঁতারুদের জন্য এটা খুব স্বাভাবিক একটা বিষয়। দুই ঘণ্টারও বেশি সময় জলে থাকতে হয়, তাই এটা করতেই হয়। আর ক্লোরিন তো দেওয়াই হয়, তাই এটা খারাপ কিছু নয়।’ এএফপি।অনুরোধঅলিম্পিকের মহাযজ্ঞ সরাসরি দেখছে অনেকেই, তবে প্রযুক্তির বদৌলতে আরও অনেক লোক নিয়মিতই খবর রাখছেন অলিম্পিকের। বোল্টের ১০০ মিটার জেতার পর তো বিবিসির অনলাইনে সরাসরি সম্প্রচারের হার এক নিমিষে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে দাঁড়ায়। এর আগে ঘরের ছেলে অ্যান্ডি মারের সোনা জয়ের পর ইন্টারনেটে ঢুঁ মারার হার বেড়েছিল ২৫ শতাংশ। বিবিসি জানিয়েছে, মারে-ফেদেরার অনলাইন সম্প্রচারের জন্য ৮২ লাখ অনুরোধ এসেছিল তাদের কাছে, আর ১০ হাজার মিটারে জয়ী মো. ফারাহর ভিডিও দেখার জন্য অনুরোধ এসেছিল ২৯ লাখ। এমনি এমনি তো আর লন্ডন অলিম্পিককে ‘টুইটার অলিম্পিক’ বলা হচ্ছে না! রয়টার্স। কারণ উচ্চতাএবারের ঘরের মাঠের অলিম্পিক গ্রেট ব্রিটেনের জন্য আক্ষরিক অর্থেই সোনা ফলানো। তবে এত সাফল্যের ভিড়েও খচখচ করছে হ্যান্ডবলে নাকাল হওয়ার অতৃপ্তি। বলা হচ্ছে, এই ব্যর্থতার প্রধান কারণ নাকি খেলোয়াড়দের খর্বাকৃতি। উচ্চতায় খাটো বলেই হ্যান্ডবলে মার খেয়ে যাচ্ছে ব্রিটিশরা। এই খেলায় এখনো তারা উদীয়মান শক্তি, অভিজ্ঞতার ঘাটতি তো থাকবেই। তবে মহিলা হ্যান্ডবলের কোচ জেসপার হোমরিসের আকুতিটা লম্বা খেলোয়াড়ের জন্য, ‘আমাদের আরও দীর্ঘদেহী খেলোয়াড় দরকার। শারীরিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি।’ হয়তো তাই, উচ্চতাতেই আটকে যাচ্ছে ব্রিটিশ হ্যান্ডবল! রয়টার্স।