অন্যকলাম
মাতালের কাণ্ডসারা জীবন দেখে এসেছে ডাকবাক্সের রং উজ্জ্বল লাল। আজ হঠাৎ সোনালি! টলমল চোখে ব্যাপারটা দেখে মোটেও ভালো লাগেনি এক মাতালের। ব্যস, কালি লাগিয়ে দিলেন তিনি ওই ডাকবাক্সের গায়ে। কিন্তু কালিটা তো লাগল আসলে ব্রিটেনের সোনার মেয়ে জেসিকা এনিসের গায়ে! অলিম্পিক সোনাজয়ীদের শহরে একটি করে ডাকবাক্স সোনার রঙে রাঙানোর সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল মেইল। এনিসের শহর শেফিল্ড সিটিতেও একটি ডাকবাক্স সোনালি করা হয়েছে। কিন্তু ওটা শহরের মূল পানশালা লাগোয়া। রাতের আঁধারে এক মাতালের লক্ষ্যবস্তুতে পরিণত হলো ওটা। রয়্যাল মেইল অবশ্য দ্রুতই আবার ওটাকে সোনালি করেছে। এএফপি।প্রধানমন্ত্রীর খোঁচাফ্রান্সের কাটা ঘায়ে নুনের ছিটা! খোদ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনই এটা করেছেন। ভেলোড্রাম সাইক্লিংয়ে ১০টার মধ্যে এবার সাতটা সোনাই ব্রিটিশদের, এই অভাবনীয় সাফল্যে ফরাসিরা ঈর্ষান্বিত। ব্রিটিশরা নাকি টায়ারে কারচুপির আশ্রয় নিয়েছে—এমন অভিযোগ উঠেছে ফরাসিদের দিক থেকে। এতে ভীষণ বিরক্ত প্রধানমন্ত্রী। টায়ারগুলো যে ফ্রান্সের প্রতিষ্ঠান মাভিকের তৈরি করা, সেটা নিয়ে দিয়েছেন খোঁচা, ‘ফ্রেঞ্চদের আমাদের গোপন রহস্য না জানার কারণ নেই। আমাদের টায়ার তো ওরাই তৈরি করে।’ তাঁর মতে, ব্রিটিশদের জয়ের মূলমন্ত্র একটাই, ‘জোরে প্যাডল মারতে পারে বলেই তাঁরা দ্রুতগামী।’ এএফপি।মায়ের জন্যপ্রথমবারেই বাজিমাত! অলিম্পিকে লাইট-ফ্লাইওয়েট বক্সিংয়ে এবার প্রথম অংশ নিয়েই থাইল্যান্ডের কায়েও পোংপ্রায়ুন দেখছেন সোনার হাতছানি। সেমিফাইনালে উঠে নিশ্চিত করেছেন একটা পদক পাচ্ছেনই, আর সেটা মায়ের জন্যই উৎসর্গ করেছেন এই বক্সার। পদক নিয়ে দেশে ফেরার জন্য মুখিয়েই আছেন, ‘মাকে আমি বলতে চাই, আমি পেরেছি মা। আমি পদক নিয়েই ফিরছি। এটাই আমার প্রথম অলিম্পিক, আর আমি খালি হাতে দেশে ফিরছি না।’ সেমিফাইনালে রাশিয়ার ডেভিড আয়রাপেতইয়ানকে হারালেই মিলবে রুপার নিশ্চয়তা, থাই বক্সার নিশ্চয়ই চাইবেন মায়ের জন্য সেরা উপহারটা আনতে! এএফপি।