অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য জয়অলিম্পিক শুধু একটা বিশ্বক্রীড়ার সর্বোচ্চ মেলা, উৎসবও বটে। কিন্তু উদ্যাপন মাত্রা ছাড়িয়ে গেলেই বাধে যত গোল। বেলজিয়ান সাইক্লিস্ট জিস ভ্যান হোয়েকে মাত্রা ছাড়ানো উৎসব করতে যাওয়ায় পেলেন আক্কেলসেলামি। লন্ডনের রাস্তায় মাতলামি করে ধরা পড়েছেন দুজন বন্ধুসহ। ক্যামেরায় ধরা পড়ে যাওয়ার পর আর পার পাননি, অলিম্পিক থেকেই পত্রপাঠ বিদায় নিতে হয়েছে। পরে অবশ্য হোয়েকে ক্ষমা চেয়েছেন, এও বলেছেন এত দিনের খাটুনির পর এটুকু করতেই পারেন। তবে নিন্দুকদের মুখ কি তাতে বন্ধ থাকে? বেলজিয়ামের এক পত্রিকা তাঁকে মাতলামিতে ‘সোনা বিজয়ী’ খেতাব দিয়েছে! এএফপি।বাতাস বিপত্তি‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’—নাও ছাড়া আর পাল ওড়া, দুটিরই জন্যই প্রয়োজন জোর বাতাস। অন্যান্য খেলার সঙ্গে সেইলিংয়ের বড় পার্থক্য এখানেই, মূল ‘উপকরণ’টা প্রাকৃতিক। পরশু প্রকৃতি ছিল বিমুখ, ওয়েমাউথে ছিল না পর্যাপ্ত বাতাস। সারা দিন অপেক্ষা করে শেষ পর্যন্ত পরশু স্থগিত করে দেওয়া হয় ছেলেদের ৪৭০ ফ্লিট রেসিং। অবশেষে পাল ওড়ানোর মতো বাতাস পাওয়া গেছে কাল, সোনা জিতেছেন অস্ট্রেলিয়ান জুটি ম্যাথু বেলচার ও ম্যালকম পেজ। বাতাস না থাকলে কিন্তু সোনার ছোঁয়া পেতেন না তাঁরা, জয়ী ঘোষণা করা হতো ওপেনিং সিরিজে এগিয়ে থাকাদের। এএফপি। উদ্বুদ্ধকরণজাপানকে হারিয়ে কাল কি ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া? জিতলে ব্রোঞ্জের সঙ্গে অন্য রকম একটা পুরস্কারও পেয়ে গেছেন কোরিয়ার ফুটবলাররা। সেনাবাহিনীতে বাধ্যতামূলক চাকরি তাঁদের আর করতে হবে না। মানে ‘সৈনিক জীবনের’ কঠিন পথ আর তাঁদের মাড়াতে হবে না। একটা নির্দিষ্ট সময় সেনাবাহিনীতে যোগ দেওয়া প্রতিটি কোরিয়ান পুরুষের জন্যই বাধ্যতামূলক, তা তিনি যত বড় মানুষই হোন। অলিম্পিক ফুটবলে কখনোই পদক পায়নি কোরিয়া। এবার তাই ইতিহাস গড়ার সুযোগ। চিরশত্রুদের বিপক্ষে ব্রোঞ্জ যুদ্ধে নামার আগে খেলোয়াড়দের উজ্জীবিত করতেই এ ঘোষণা দিয়েছে কোরিয়া কর্তৃপক্ষ। এএফপি।