অন্যকলাম
তফাত যাওধারাভাষ্য ঠিক আছে। কিন্তু সেটা যদি দেওয়া হয় কানের কাছে বসে এবং তাতে যদি খেলা পরিচালনায় বিঘ্ন ঘটে, তাহলে তা সরিয়ে দেওয়াই ভালো। আয়োজকদের কাছে তাই আন্তর্জাতিক বক্সিং কমিটির দাবি, বক্সিং রিংয়ের পাশ থেকে এনবিসির ধারাভাষ্য প্যানেল সরিয়ে দেওয়া হোক। এবার অলিম্পিক বক্সিংয়ে ধারাভাষ্য-স্বত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের টিভি এনবিসি। প্রতিষ্ঠানটি তাদের অধিকার খাটাচ্ছে একদম রিংয়ের পাশে বসে। বিচারকেরা তাঁদের দায়িত্ব পালন করবেন কি, তীব্র শব্দের ধারাভাষ্যেই তাঁদের কান ঝালাপালা। তাই এনবিসির ধারাভাষ্য বুথ সরিয়ে দেওয়া হয়েছে অন্য গণমাধ্যমের কাছে। রয়টার্স।সাফল্যের স্বাদঘরের অলিম্পিক দুর্দান্ত সাফল্যে ব্রিটিশরা মনে হয় গা এলিয়ে দেবে না। সাফল্য ধরে রাখার জন্য আপ্রাণ লড়বে। কেননা খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছেন। ৬-১১ বছর বয়সীদের প্রতি পাঁচজনের মাঝে মাত্র দুজন শিক্ষার্থীরা স্কুলে প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নেয়। শিশুদের এই ক্রীড়াবিমুখতা দূর করতে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে প্রতিযোগিতামূলক শিক্ষার প্রচলন করবে। অংশ নিলেই পুরস্কার—এই ধারাটা বদলাতে চান ডেভিড ক্যামেরন। সাফল্যের স্বাদ বড় মধুর। লন্ডন অলিম্পিকে পরশু ১৪তম দিন পর্যন্ত ২৫টি সোনা নিয়ে তৃতীয় স্থানে ছিল ব্রিটেন। গেমস শুরুর আগে এটা কি তারা ভাবতে পেরেছিল? রয়টার্স।কিংকর্তব্যবিমূঢ়প্রসঙ্গটি যদি হয় ফ্যাশন, পরের কথায় কান না দিয়ে নিজের পছন্দের ওপর বিশ্বাস রাখাই শ্রেয়—গ্যাবি ডগলাস হাঁটলেন সেই পথেই। যুক্তরাষ্ট্রের ষোড়শী এই জিমন্যাস্ট তিন দিনের ব্যবধানে সোনা জিতেছেন দুটি। কিন্তু রোববার নিজের কম্পিউটার খুলে মহিলা জিমন্যাস্টিকসের অলঅ্যারাউন্ড চ্যাম্পিয়ন কিংকর্তব্যবিমূঢ়। কীর্তি নয়, লোকে কিনা তাঁর চুলের ছাঁট নিয়ে স্ট্যাটাস দিয়েছে! ডগলাসের কথা, ‘আমি জানি না, এসব এখানে কীভাবে এল। আমার চুল কী দোষ করল? আমি ইতিহাস গড়তে চেয়েছি এবং গড়েছি। আর লোকের মনোযোগ কি না আমার চুলের দিকে? এটা তো টেকো মাথায়ও হতে পারে। চুল কোনো ব্যাপার না।’ ওয়েবসাইট।