অন্যকলাম
বিব্রত জিমন্যাস্টলন্ডন অলিম্পিকের জিমন্যাস্টিকসে মেয়েদের অল অ্যারাউন্ডে সোনা জিতেছেন, তাও আবার প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে। পদক জেতার পর নিজের প্রিয় ম্যাকডোনাল্ড স্যান্ডউইচ চেখে দেখার লোভ সামলাতে পারেননি গ্যাবি ডগলাস। তবে শুধু খেলে তো কথা ছিল না, এনবিসির এক অনুষ্ঠানে সেটা আবার স্বীকারও করেছেন ফার্স্ট লেডি মিশেল ওবামার কাছে। স্বাস্থ্যসচেতন ফার্স্ট লেডি অবশ্য এই ‘ফাস্টফুডপ্রীতি’কে উৎসাহ দেননি। ‘তুমি আমাকে হতাশ করলে’—দুষ্টুমির ছলে বলেছিলেন মিশেল। কিশোরী গ্যাবিকে তাই বিব্রতই হতে হয়েছে! এপি।চীনা টুইটারপদকের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছে চীন। তবে একটা জায়গায় কিন্তু অলিম্পিকে চীনাদের ধারেকাছে নেই কেউই, পদক তালিকার মতো এখানে জমজমাট লড়াইও হয়নি। অনলাইন উত্তেজনায় বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন চীন! অলিম্পিক নিয়ে চীনাদের উৎসাহ-উদ্দীপনার প্রমাণ উঠে এসেছে টুইটারের চীন জবাব সিনা ওয়েইবোতে। অলিম্পিক চলার সময় চীনের এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটে অলিম্পিক নিয়ে টুইট করা হয়েছে ৩৯ কোটি ৩০ লাখ! ভুল পড়ছেন না, সংখ্যাটি ঠিকই। টুইটারে সেখানে অলিম্পিক টুইট ছিল ‘মাত্র’ ১৫ কোটি। চোট পেয়ে হিট থেকে ছিটকে পড়া চীনা মহাতারকা লিউ শিয়াংকে নিয়েই কেবল ছিল তিন কোটি টুইট! এএফপি।ম্যারাডোনার ইচ্ছেচীনের ফুটবলের সঙ্গে একে একে অনেক রথী-মহারথী গাঁটছড়া বাঁধতে শুরু করেছেন। এবার সেই অভিসারে আসতে চাইছেন ডিয়েগো ম্যারাডোনা। আল ওয়াসলের বরখাস্ত হওয়া এই কোচ আগেই একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, চীনের ফুটবল তাঁকেও টানছে। সেই ম্যারাডোনা আট দিনের সফরে বেইজিং গেছেন। স্বাভাবিকভাবেই একটা গুঞ্জন ছড়িয়েছে, তবে কি কোনো দলের দায়িত্ব নিতেই এলেন আর্জেন্টাইন কিংবদন্তি? তা ছাড়া তিনি তো এখন বেকারও! না, ম্যারাডোনার এই সফরের উদ্দেশ্য দাতব্য তহবিল সংগ্রহ করা, দুস্থদের পাশে দাঁড়ানো। তবে ম্যারাডোনা বলেছেন, ‘আমি চীনে কোচ হিসেবে কাজ করতে চাই। চীনের তরুণ ফুটবলারদের উন্নয়নে অংশ নিতে চাই।’ ওয়েবসাইট।