অন্যকলাম
ফেল্পেসর কাণ্ডশিরোনাম দেখেই ভয়াবহ কিছু ভেবে বসবেন না। বিশেষ করে সেই গাঁজা-কাণ্ডের পর ‘কাণ্ড’ শুনলে তো ভয় পাওয়ারই কথা। না, মাইকেল ফেল্প্স সে রকম কিছু এবার করেননি। তবে যা করেছেন, সেটাও বুদ্ধিমানের মতো হয়নি। কী করেছেন সাঁতার কিংবদন্তি? মালদ্বীপে বেড়াতে গেছেন বান্ধবীকে ফেলে রেখে! মেগার রোজি নামের উঠতি সেই মডেলের সঙ্গে ফেল্পেসর প্রেমটা এখনো নতুন। তার ওপর অলিম্পিক মিশনের কারণে মাঝখানে বিরতিও দিতে হয়েছিল। এখন কোথায় চুটিয়ে রোজির সঙ্গে রোমান্স করবেন, এরই মধ্যে ফেল্পেসর মাথায় ভূত চাপল বন্ধুদের সঙ্গে মালদ্বীপে যাওয়ার। এই ভ্রমণে নারীদের স্থান নেই বলে রোজিকে নেওয়া হয়নি। এটা আবার বিবাহপূর্ব ব্যাচেলর পার্টি কিনা কে জানে। ওয়েবসাইট। তবু গৌরবএ যেন অনেকটা বিজিতকে বরণ করে নেওয়া! পদক তালিকার তিনে থেকে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যে লন্ডনে যাওয়া অস্ট্রেলিয়া সাকল্যে সোনা জিতেছে ৭টি। সব মিলিয়ে ৩৫টি পদক জিতে জায়গা হয়েছে ১০ নম্বরে। প্রত্যাশা আর প্রাপ্তিতে আকাশ-পাতাল ফারাক। ২০ বছরের মধ্যে সবচেয়ে বাজে ফল। বেশি হতাশ করেছেন স্টেফানি রাইস, জেমস ম্যাগনুসেনরা। তবে দেশে ফিরে রাইস-ম্যাগনুসেনসহ অস্ট্রেলিয়ার অ্যাথলেটরা পেলেন বীরোচিত অভ্যর্থনা। ঘরে ফেরা অ্যাথলেটদের বরণ করতে গতকাল সিডনি বিমানবন্দরে ভিড় করেছিল হাজারো মানুষ। সেই ভিড়ে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডও! পরাজয়েও গৌরববোধই তো খেলোয়াড়ি চেতনা। এএফপি।ছুটিতে!অলিম্পিকে খেলতে এসে নিখোঁজ হয়ে যান অনেকেই। অনুন্নত দরিদ্র দেশগুলোর অ্যাথলেটরা একটু সুখের আশায় এমনটা আগেও করেছেন, এখনো করেন। এবার যেমন কঙ্গোর একজন জুডোকা আর তিনজন কোচ নির্ধারিত সময়ে তাঁদের বিমানে ওঠেননি। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছে, এঁরা ‘নিখোঁজ’। মানে পালিয়েছেন আর কি। তবে এই খবর রটে যাওয়ার পর সেই জুডোকা তাঁর এক কোচের মাধ্যমে জানিয়েছেন, তিনি পালাননি। স্রেফ ছুটি কাটাচ্ছেন লন্ডনে। কিন্তু কাউকে না বলে, নির্ধারিত ফ্লাইটে না উঠে ছুটি কাটানোর মানে কী? এএফপি।