অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল করে...
কেউ সেজেছেন সুপারম্যান, কেউ র্যাম্বো আবার কেউ ব্যাটম্যান। আর্সেনাল খেলোয়াড়দের বড়দিনের আগাম এই উৎসবে হঠাৎ দেখা গেল অ্যাশলি কোলকে। চার দিন পর এই আর্সেনালের সঙ্গেই প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এমন সময়ে শত্রুশিবিরে কী করছিলেন চেলসি ডিফেন্ডার? হোসে মরিনহোকে সংবাদ সম্মেলনে প্রশ্নটা করে তিতিবিরক্ত করে ফেললেন সাংবাদিকেরা। মরিনহো অবশ্য ‘ফাঁদে’ পা দিলেন না, জানিয়ে দিলেন এটা পুরোপুরিই কোলের ব্যক্তিগত ব্যাপার। তবে এটাও বলে দিলেন, কাল আর্সেনালের সঙ্গে খেলছেন না কোল। এমনিতেই চেলসিতে জায়গাটা নড়বড়ে হয়ে পড়েছে। আর্সেনালের উৎসবে গিয়ে কোচকে আরও চটিয়ে দিলেন ইংলিশ লেফটব্যাক? এএফপি।
বাড়ির হ্যাপা
প্রথমে দাম ধরেছিলেন ২ কোটি ৯০ লাখ ডলার। নাহ্, লাভ হলো না। কে এত দাম দিয়ে বাড়ি কিনবে? বাধ্য হয়েই দামটা ৮০ লাখ ডলার কমিয়ে দিলেন মাইকেল জর্ডান। কিন্তু এবারও পাওয়া গেল না আগ্রহী খদ্দের। শেষ পর্যন্ত বাড়িটা নিলামে তুললেন। এবার একটা গতি হওয়ার আশা করাই যেত। কিন্তু নিলামের ফলও লবডঙ্কা। অজ্ঞাত কারণে এবারও কোনো ক্রেতা পাওয়া গেল না। বাস্কেটবল তারকা জর্ডানের বাড়িটা আয়তনে ৫৬ হাজার বর্গফুট। বাস্কেটবল কোর্ট, মিনি গলফ কোর্স—সবই আছে। জর্ডান এত দাম তো আর এমনিই হাঁকেননি! ওয়েবসাইট।