অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে জীবনছোটবেলা থেকেই বেয়াড়া বলে স্কুলের পালাও শেষ করা হয়নি ম্যাক্সিম মোলোকোইদভের। তবে ফুটবল-প্রতিভার জোরে জায়গা করে নিয়েছিলেন রাশিয়ার দ্বিতীয় বিভাগের দল এফসি পিকোভ ৪৭৪-এ। কিন্তু ওই যে স্বভাবের দোষ, পা বাড়ালেন অন্ধকার পথে। ২০১০ সালে ইকুয়েডর থেকে মাদ্রিদ হয়ে মস্কো ফেরার পথে মাদকসহ ধরা পড়েন চিলির সান্তিয়াগো বিমানবন্দরে। সাজাও হয় তিন বছরের। হতাশায় জীবনের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আবার বেঁচে থাকার অর্থ খুঁজে পেয়েছেন। জেল কর্তৃপক্ষ প্রতিদিনই তাঁকে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে। মোলোকোইদভ এখন দিন গুনছেন মুক্তির, পেশাদার ফুটবলে শুরু করবেন নতুন জীবন। এএফপি। ঈদ মোবারকক্রীড়া প্রতিবেদক আগে পাকিস্তানের কোচ ছিলেন। ঈদ উৎসব সম্পর্কে তাই ধারণা থাকারই কথা রিচার্ড পাইবাসের। ঈদের আগে শেষ অনুশীলন শেষে কাল যেভাবে সবাইকে আগাম ‘ঈদ মোবারক’ জানাচ্ছিলেন, তাতেও বেশ বোঝা যাচ্ছিল ব্যাপারটা। স্টেডিয়াম ছাড়ার আগে সাংবাদিকদেরও হাত উঁচিয়ে বললেন, ‘ঈদ মোবারক।’ জাতীয় দলের কোচ এবারের ঈদে ঢাকাতেই থাকছেন। সঙ্গে পাচ্ছেন নতুন স্পিন পরামর্শক সাকলায়েন মুশতাককেও। ঈদের দিন সাকলায়েনের সঙ্গে পাইবাসের দেখা হতেও পারে না-ও পারে। শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে আগাম কোলাকুলিটা কিন্তু কালই হয়ে গেল। ফটোগ্রাফারদের অনুরোধে দুই কোচ একে অন্যকে জানালেন ‘ঈদ মোবারক’।প্রতিবাদম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইমানুয়েল পেসোলি। শাস্তি তো মানতে পারেনইনি, প্রতিবাদও করলেন অভিনব কায়দায়। রোমে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান ফটকে নিজেকে বাঁধলেন শিকলে, শুরু করলেন অবস্থান ধর্মঘট। একই সঙ্গে চালালেন অনশন। তবে শেষ পর্যন্ত ফেডারেশনের সহসভাপতি দিমিত্রি আলবার্তিনির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করলেন। ফেডারেশনের সভাপতি পেসোলির সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন, এদিকে তাঁর শরীরও সইতে পারছিল না আর। ফলে অনশন প্রত্যাহার। ১০ মাস নিষিদ্ধ জুভেন্টাস কোচ আন্তোনিও কোন্তে এমন পদ্ধতি ব্যবহার করবেন না তো? রয়টার্স।