অন্যকলাম
উত্ত্যক্তকারিণীবাংলাদেশের সমাজে উত্ত্যক্তকারীই পরিচিত, উত্ত্যক্তকারিণী নয়। এখানে হররোজ মেয়েদের উত্ত্যক্ত করে পুরুষেরা। কিন্তু জাপানের কোহেই উচিমুরা নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝলেন সমাজে মেয়েরাও পুরুষদের উত্ত্যক্ত করে। উচিমুরা অবশ্য বিখ্যাত লোক। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবার লন্ডন অলিম্পিকে জাপানকে সোনা জিতিয়েছেন জিমন্যাস্টিকসে। ২৩ বছর বয়সী জিমন্যাস্টের আসলে অভিজ্ঞতা হলো খ্যাতির বিড়ম্বনার। লন্ডন থেকে টোকিওতে ফিরেই তাঁর উপলব্ধি হয়েছে, তিনি এখন সেলিব্রিটি। পরিচয় গোপন রাখায় সহায়ক কালো রোদচশমা চোখে তাই বেরোচ্ছিলেন টোকিওর রাস্তায়, তখনই তাড়া খান এক বাইসাইকেল আরোহিনীর। ভয়ার্ত উচিমুরা তৎক্ষণাৎ ঢুকে পড়েন বাড়ির মধ্যে। উত্ত্যক্তকারিণী নেহাতই খুদে, স্কুলবালিকা! রয়টার্স। হরিষে বিষাদদীর্ঘ আট মাস পর মাঠে ফিরেই গোল করেছেন। তবে রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলটি ডেভিড ভিয়াকে আনন্দের পাশাপাশি বিষাদও উপহার দিচ্ছে! গোল উদ্যাপন করার ভঙ্গিটিই জরিমানার কারণ। দীর্ঘ চোট-সংগ্রামের পর মাঠে নামাটাই ছিল বড় ব্যাপার। সেখানে আবার গোলও পেলেন। আনন্দের আতিশয্যে জার্সিটাই খুলে ফেলেন স্পেনের সেরা স্ট্রাইকার। জার্সির নিচের অন্তর্বাসে লেখাটা উৎসর্গিত ছিল স্ত্রী এবং দুই মেয়েকে ‘তোমাদের ছাড়া সবকিছুই ছিল অসম্ভব।’ কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী জার্সি খুলে অন্তর্বাসে লেখা স্লোগান কিংবা ছবি দেখালেই দুই থেকে তিন হাজার ইউরো জরিমানা দিতে হয়। রয়টার্স।সবচেয়ে ঋণীও!বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড কোনটি? ক্রিকেটের ক জানা লোকটিও বলবেন বিসিসিআই—ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অর্থের দাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির ওপর ছড়ি ঘোরাতে কার্পণ্য করছে না। কিন্তু জানেন কি, টাকার জোরে আন্তর্জাতিক ক্রিকেটকে নিয়ন্ত্রণ করা বিসিসিআই হয়তো সবচেয়ে ঋণগ্রস্ত বোর্ডও? অঙ্কটা নেহাত কম নয়, ২০১.৩৬ কোটি রুপি দেনা তারা! দেনাটা অবশ্য দেশের সরকারের কাছেই। মোট ২০১.৩৬ কোটি রুপি আয়কর বকেয়া আর কি! রাজ্যসভায় ভারতের অর্থ প্রতিমন্ত্রী এস এস পালানিমানিকাম লিখিতভাবেই জানিয়েছেন অঙ্কটা। ওয়েবসাইট।