অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানেও বার্সা!কাই রুনি বাবার পথ ধরে হাঁটবে না বলেই মনে হচ্ছে। বাবা ওয়েইন রুনি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ২০১৫ পর্যন্ত, রেড ডেভিলদের একরকম ঘরের ছেলেই হয়ে গেছেন। অথচ তাঁর তিন বছরের শিশুপুত্রের গায়ে কিনা বার্সেলোনার জার্সি! অবুঝ শিশু তো আর অত কিছু বোঝে না। ঘটনা হলো, মা কলিন লিভারপুল শহরে ঘুরতে বেরিয়েছিলেন বৃহস্পতিবার। সঙ্গে কাইয়ের ছোট অ্যান্থনি, ও তো খুবই ছোট। বয়স মাত্র কয়েক মাস। তো শহরে ঘুরতে ঘুরতেই পাকে চক্রে কাইয়ের গায়ে কেউ একজন বার্সার জার্সি পরিয়ে দেন। বাবা রুনি সঙ্গে থাকলে হয়তো ছেলেকে ওটা পরতেই দিতেন না! ইন্টারনেট।অপমানিত ব্লেকলুসানে ১০০ মিটারে দৌড়ানোর জন্য ব্লেকের সম্মানী দেড় লাখ পাউন্ড। বিশ্বের দ্বিতীয় দ্রুততম মানবের জন্য এটাও হয়তো বেশি নয়। অথচ ইংল্যান্ডের বার্মিংহাম মিটে দৌড়ানোর জন্য ব্লেককে সাধা হয়েছে মাত্র ৪০ হাজার ডলার। এই ‘অন্যায্য’ প্রস্তাবে ভীষণ অপমান বোধ করেছেন ব্লেকের এজেন্ট কিউবি সিগোবি। এই মিটের আয়োজক ইয়ান স্টুয়ার্টকে ‘উন্নাসিক’ বলে ক্ষোভ ঝেড়েছেন ব্লেক। বার্মিংহামে অনেক ক্যারিবিয়ানের বাস, ব্লেক-বোল্টদের জনপ্রিয়তা সেখানে আকাশচুম্বী। অথচ এমন প্রস্তাব দিয়ে ওই ক্যারিবিয়ানদের অপমান করা হয়েছে বলে এজেন্ট সিগোবির যত রাগ। ইন্টারনেট।ধারাভাষ্যকার কেপিইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক না পান, কেভিন পিটারসেনের তো আর শ্রীলঙ্কায় যেতে মানা নেই। পিটারসেন যাবেনও। পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করতেই তিনি যাবেন শ্রীলঙ্কায়। তবে কেপির পক্ষে তো আর মাঠে নেমে পারফর্ম করা সম্ভব নয়। তাহলে? তিনি সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করবেন ধারাভাষ্য কক্ষে বসে। ইএসপিএন-স্টার স্পোর্টস নেটওয়ার্কে বিশেষজ্ঞ মতামত দেবেন। ইএসপিএন-স্টার স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক পিটার হাটন আনন্দের সঙ্গেই জানিয়েছেন পিটারসেনকে তাঁদের বিশেষজ্ঞ প্যানেলে যোগ করার বিষয়টা। নতুন ভূমিকা নিয়ে পিটারসেনও রোমাঞ্চিত। কেপি রোমাঞ্চিত যে, ইংল্যান্ডের শিরোপা ধরে রাখাটা দেখবেন। এএফপি।