অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতঃপর কাসানো...সাম্পদোরিয়া থেকে যখন এসি মিলানে এসেছিলেন, তখন নতুন ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তখন অনেকেই ভেবেছিল, এবার বোধহয় থিতু হতে যাচ্ছেন ‘ব্যাড বয়’ কাসানো। কিন্তু স্বভাব যায় না মলেও। ইতালির এই ফরোয়ার্ড এবার নাম লিখিয়েছেন মিলানেরই চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারে। নতুন ক্লাবের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটা ব্যয় করলেন মিলানের সমালোচনায়। ক্ষোভটা ছিল মূলত মিলানের সহসভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানির ওপর। কাসানোকে দেওয়া কথার বরখেলাপ করেছেন নাকি তিনি। মিলানে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না, তাই ইন্টারে পাড়ি জমিয়েছেন। ‘যাযাবর’ এই ফুটবলার কদিনের জন্য নেরাজ্জুরিদের থাকেন, সেটাই দেখার বিষয়! রয়টার্স।হলিউডে মারিও!ম্যানচেস্টার সিটিতে নিয়মিত সুযোগ পাচ্ছেন না তো কী হয়েছে, রুপালি পর্দা আছে না! মারিও বালোতেল্লি হলিউড কাঁপালেন বলে। বিশ্বখ্যাত এজেন্ট আরি ইমানুয়েলের সঙ্গে কথা হয়েছে এই ইতালিয়ান ফুটবলারের, আর তাই খুব তাড়াতাড়িই তাঁকে হয়তো দেখা যাবে ক্যামেরার সামনে। তবে মারদাঙ্গা কোনো অ্যাকশন ছবিতে যাঁরা বালোতেল্লিকে দেখার প্রহর গুনছেন, তাঁদের হতাশ হতে হবে। ‘সুপার মারিও’ নাকি কমেডি ঘরানার ছবিতেই অভিনয় করতে উৎসাহী। কিংবদন্তি কমেডি জুটি লরেল-হার্ডিকে দেখেই নাকি তাঁর এই খায়েশ। তা মাঠে তাঁর হেয়ার স্টাইল দেখেই যখন হাসি পায়, বালোতেল্লিকে দেখে দর্শক হাসতে হাসতে গড়িয়ে পড়তে তো পারেই! ইন্টারনেট।ফারাহর ডাবলদুই পিছু নিয়েছে মো. ফারাহর। দৌড়ে দ্বিতীয় হতে না চাইলেও এই দ্বৈত প্রাপ্তিতে মোটেও অখুশি নন এই দূরপাল্লার দৌড়বিদ। অলিম্পিকের আগেই খবর পেয়েছিলেন যমজ সন্তানের বাবা হচ্ছেন। লন্ডন অলিম্পিকে তো ইতিহাসই গড়লেন ৫ হাজার ও ১০ হাজার মিটারের ডাবল জিতে। ডাবল জেতার সপ্তাহ দুয়েক পরই পেলেন আরও বড় সুখবর। শুক্রবার ফুটফুটে দুটি কন্যাসন্তানের বাবা হয়েছেন সোমালিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ। স্ত্রী তানিয়া লন্ডনের এক হাসপাতালে মা হয়েছেন। ওয়েবসাইট।