অন্যকলাম
কঠিন ঠাঁই বাংলাদেশে ‘তদবির’ শব্দটা খুবই জনপ্রিয়। এখন দেখা যাচ্ছে, তদবিরের ব্যাপারটা আছে বিশ্ব ফুটবলেও! তাঁকে দলে পেতে পুরো গ্রীষ্মজুড়েই চেষ্টা করে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। জাভি মার্টিনেজও আলিয়াঞ্জ অ্যারেনায় যেতে ইচ্ছুক। কিন্তু অ্যাথলেটিক বিলবাও তাঁকে কিছুতেই বিক্রি করবে না। অবশেষে এই স্প্যানিশ ফুটবলারের বাবা-মা বিলবাওয়ের কাছে করজোড়ে অনুরোধ করেছেন তাঁদের ছেলেকে ছেড়ে দিতে। বাবা-মায়ের মিনতিতে বিলবাওয়ের কঠিন মনটা একটু গলেছে। তবে যে শর্ত দেওয়া হয়েছে, মার্টিনেজ বিলবাও ছাড়তে পারেন কি না, বলা মুশকিল। বিলবাওয়ের সভাপতি হোসু উরুতিয়া বলেছেন, চার কোটি ইউরো পেলেই ২৩ বছর বয়সী সব্যসাচী মিডফিল্ডারকে বিক্রি করা হবে। ওয়েবসাইট।আশাবাদী ওয়েনএকসময় তাঁকে ভাবা হতো ইংলিশ ফুটবলের ভবিষ্যৎ। সেই তিনি এখন প্রায় ধূসর অতীত! চোট নামের এক ঘাতকের সঙ্গে লড়ে লড়ে ক্লান্ত মাইকেল ওয়েন সর্বশেষ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে তিন বছরেও জায়গা পাকা করতে না পেরে এখন বেকার জীবন কাটাচ্ছেন। ওয়েনের পেছনে কে ঢালবে টাকা! ইংলিশ এই স্ট্রাইকার কিন্তু অন্যরকম দাবি করছেন। তাঁর হাতে নাকি এই মুহূর্তে অনেকগুলো ‘অফার’ আছে। অনেক প্রস্তাব থেকে কোনটা বেছে নেবেন, সেটাই ভাবছেন। কোন লিগ থেকে কোন কোন দল তাঁকে প্রস্তাব দিয়েছে, সেটা অবশ্য খোলাসা করেননি এই ৩২ বছর বয়সী। ওয়েবসাইট।কারণ শৈশবতাঁর মধ্যে একটা একগুঁয়ে ব্যাপার আছে। তিনি বড্ড একরোখা। লড়াকুও। লুইস সুয়ারেজ মনে করেন, শৈশবে দারিদ্র্যের কারণে জীবনের রূঢ় দিকটা দেখে ফেলেছেন বলেই তিনি জানেন, কেউ সোনার চামচ আগ বাড়িয়ে দেবে না। কিছু পেতে হলে লড়াই করেই সেটা নিতে হবে। সাত-সাতজন ভাইকে তাঁর মা একাই বড় করে তুলেছেন। বুট কেনার টাকা ছিল না বলে খেলতেন খালি পায়ে। বুট ছিল না বলে ডাক পেয়েও যোগ দিতে পারেননি উরুগুয়ের ফুটবল একাডেমিতে। নিজের সেই শৈশবের কথা এক মুহূর্তের জন্যও ভুলে যান না লিভারপুলের স্ট্রাইকার। এটাই তাঁকে লড়াইয়ের প্রেরণা জোগায়। ওয়েবসাইট।