অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিষ্কারদুই ম্যাচে বহিষ্কৃত হয়েছেন তিনজন। শুধু মাঠের খেলোয়াড়েরাই এই শাস্তি পান, এমন নয়। বাইরে বসে থাকলেও হয়। রেফারিরা যখন ফুটবল মাঠের অধীশ্বর, তাঁরা বড় দলের কোচকেও পরোয়া করেন না। পরশু যেমন হলো। ভিলানোভা বার্সেলোনার কোচ হিসেবে শুভ অভিষেকের পাশে আরেকটা সূচনাও করলেন। ওসাসুনার বিপক্ষে একটা ফ্রি-কিকের দাবিতে তর্ক জুড়েছিলেন। তৎক্ষণাৎ তাঁকে ডাগ-আউট থেকে গ্যালারিতে পাঠিয়ে দেন রেফারি। সেখানেই কাটে তাঁর শেষ ২২-২৩ মিনিট। তুলনায় কোয়েন্ত্রাও একটু বেশিই দুর্ভাগা। খেলেননি, বেঞ্চে ছিলেন। হঠাৎ লাইনের কাছে এসে একটা সিদ্ধান্তের প্রতিবাদ করেন। লাল কার্ড। সামনের ম্যাচে নিষিদ্ধ রিয়ালের ফুলব্যাক। এএফপি।নুনের ছিটাকোন কুক্ষণে যে গানসো সাও পাওলোর জার্সি গায়ে চড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন! ব্রাজিলিয়ান লিগে খেলেন সান্তোসের হয়ে। বেফাঁস কথাটা বলার পর সমর্থকেরা মোটেই ভালোভাবে নেয়নি সেটাকে। গত শনিবার পালমেইরাসের সঙ্গে সান্তোসের ম্যাচে তাই গানসোকে দুয়োধ্বনি শুনিয়ে গেছে তারা। কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন সান্তোস ক্লাবের সভাপতি অলিভেইরা রিবেইরো। তিনি মনে করেন, এমন করার অধিকার নাকি সমর্থকদের ষোলআনাই আছে। রঙ্গমঞ্চের অভিনেতাদের হাততালির পাশাপাশি যেমন দুয়োও জোটে, ফুটবলারদেরও এটাই নিয়তি বলে মন্তব্য তাঁর। সভাপতির কথায় স্বাভাবিকভাবেই মনঃক্ষুণ্ন হয়েছেন গানসো, মনে মনে সান্তোস ছেড়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন কি না কে জানে! ওয়েবসাইট। মোবটের জয়লন্ডন অলিম্পিকে ‘ডাবল’ জিতে পরিণত হয়েছেন ব্রিটেনের জাতীয় বীরে। তাঁর ‘মোবট’ উদ্যাপনও এখন মহাবিখ্যাত। গত পরশু বার্মিংহাম মিটে দুই মাইল দৌড়ানোর সময় আবারও এর প্রমাণ পেলেন মো ফারাহ। দর্শকেরা শুধু তাঁর সমর্থনে গলাই ফাটাল না, মাথায় দুহাত দিয়ে ফারাহর ‘মোবট’ উদ্যাপনের অনুকরণও করে গেল। হেসেখেলে জেতার পর অভিভূত ফারাহ বলেছেন, ‘এটা অবিশ্বাস্য। দর্শকেরা যা করল, আমি এর আগে এমন কখনো দেখিনি।’ আনন্দের ঘটনা একের পর এক ঘটেই চলেছে তাঁর জীবনে। অলিম্পিকের পর যমজ কন্যার বাবা হয়েছেন। কদিন আগে এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন, সেখানেও ‘মোবট’ করে দেখাতে হয়েছে তাঁকে! এএফপি।