অন্যকলাম
রীতিমতো সিনেমাজীবনটাই যাঁর চলচ্চিত্রের গল্পের মতো, তিনি আবার চলচ্চিত্রে করবেন কী! বক্সিং ছেড়ে হুট করে অভিনয়ে নামছেনও না ম্যারি কম। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সার বরং নিজেই হতে যাচ্ছেন আস্ত একটা সিনেমা! তাঁর আত্মজীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে আর কি। চলচ্চিত্রটি পরিচালনার কাজে আবার হাত দিয়েছেন সঞ্জয় লীলা বানসালির মতো নামী পরিচালক, ২০০২ সালে যিনি নির্মাণ করেছিলেন বক্স অফিস গরম করা দেবদাস। গরিব কৃষক বাবার মেয়ে ২৯ বছর বয়সী ম্যারি কম জীবনে অনেক সংগ্রাম করেই আজ খ্যাতির চূড়ায়। বানসালির কথা, ‘ওর জীবনের গল্পটা বিশ্বকে জানানো দরকার। এটা জীবনযুদ্ধে এক যোদ্ধার বিস্ময়কর এক গল্প।’ এএফপি।ফার্গির ‘না’ফুটবল দলের কোচকে শুধু খেলোয়াড়দের খেলা নিয়ে ভাবলেই চলে না, মাঠের বাইরের জীবন নিয়েও ভাবতে হয়। অ্যালেক্স ফার্গুসনের চেয়ে বেশি আর কে তা জানেন! ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফুটবলারদের অর্থবিত্তে যেন মাথা ঘুরে না যায়, সেদিকে তাঁর কড়া নজর। কদিন আগেই মোটরগাড়ি কোম্পানি শেভ্রোলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলোয়াড়দের ঝা-চকচকে স্পোর্টস কার উপহারও দিয়েছে শেভ্রোলে। কিন্তু ফার্গুসন বলে দিয়েছেন, ২৩ বছরের কম বয়সী খেলোয়াড়দের জন্য এসব গাড়িটাড়ি একদম নিষিদ্ধ। ওয়েবসাইট।অতি-মানবী-য়এক-দুই বছর নয়, টানা নয়-নয়টি বছর ধরে অপরাজিত! ইংল্যান্ডের একটি মহিলা দল এই ‘অতিমানবীয়’ কীর্তিই গড়েছে। ২০০৩ সালে জুনিয়র দল হিসেবে যাত্রা শুরু করেছিল ব্রিস্টলের ব্রিসলিংটন লেডিস এফসি। সেই থেকে লিগে কোনো ম্যাচই হারেনি তারা! কেবল বছর ছয়েক আগে কাপের একটা ম্যাচে নাকি পরাজয়ের তেতো স্বাদ নিতে হয়েছিল তাদের। ক্লাব সেক্রেটারি শ্যাওরন হুইল্যান ডেইলি এক্সপ্রেসকে জানিয়েছেন এমনটাই। গত মৌসুমে গুনে গুনে ২০৩টি গোলও দিয়েছে তারা। কোন এক প্রতিপক্ষের সঙ্গে তাদের পক্ষে বাজির দর নাকি ছিল ১০০০০-১! দৈবক্রমে কোনো ম্যাচে হেরে গেলে বাজিকরেরা দেউলিয়া হয়ে যাবে নির্ঘাত! ওয়েবসাইট।