অন্যকলাম
ব্লেকের বাহবাএকজন ঝড় তোলেন ট্র্যাকে, আরেকজনের দাপট মাঠের সবুজে। তবে তারকাখ্যাতিতে ইয়োহান ব্লেক লিভারপুলের রাহিম স্টার্লিংয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে। বোল্টের পর ইতিহাসের দ্বিতীয় দ্রুততম মানব ব্লেকের এখন দুনিয়াজোড়া খ্যাতি, আর ১৭ বছর বয়সী স্টার্লিং মাত্রই ক্যারিয়ার শুরু করেছেন। তবে এর মাঝেই জ্যামাইকান বংশোদ্ভূত স্ট্রাইকারও নিজেকে আলোকিত করেছেন দারুণভাবে, ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করা ম্যাচে খেলেছেন দুর্দান্ত। প্রশংসায় অকৃপণ ব্লেক, টুইট করে অনবদ্য পারফরম্যান্সের জন্য অভিনন্দনও জানিয়েছেন স্টার্লিংকে, ‘দারুণ দেখিয়েছ ছেলে! আরও বড় হও তুমি।’ ইংল্যান্ডে বেড়ে উঠলেও স্টার্লিংয়ের জন্ম যেহেতু জ্যামাইকা, ব্লেকের কাছে তিনিও তো মাতৃভূমির গৌরব দেখেন! ওয়েবসাইট।কেপির মুখে তালাব্যাটের মতো বেয়াড়া তাঁর মুখ ও আঙুল। লাগামহীন কথায়, টুইট বা খুদে বার্তায় বিতর্কের ঝড় তুলতে জুড়ি নেই। এর মূল্য চুকিয়ে দলের বাইরে, শঙ্কার মুখে তাঁর ইংল্যান্ড ক্যারিয়ারই। এতেই হয়তো হুঁশ ফিরেছে কেভিন পিটারসেনের। মুখে তাই তালা। সাম্প্রতিক পিটারসেন-বিতর্ককে অ্যান্ড্রু স্ট্রাউসের অবসরের অন্যতম কারণ ভাবছেন অনেকে। তো ‘পথের কাঁটা’ সরে যাওয়ায় পিটারসেনের ভাবনা কী? টন্টনে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন কেপি। ওখানেই ছুটল টিভি ক্যামেরা আর সংবাদকর্মীদের ঝাঁক। টুঁ শব্দ করেননি এই ব্যাটসম্যান। তবে তাঁর যা স্বভাব, কত দিন যে মুখে কুলুপ এঁটে থাকতে পারবেন! ওয়েবসাইট।লিনেকারের মতআধুনিক ফুটবলে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজটা অনেক বেশি। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো খুব কঠিন। সেদিকে ইঙ্গিত করে যাঁরা দাবি করেন অলিম্পিক থেকে অনেক কিছু শেখার আছে ফুটবলের, তাঁদের একহাতই নিয়েছেন লিনেকার। অলিম্পিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মিলনমেলা হতে পারে, কিন্তু ডোপ-প্রতারণাও এখানে বিরল নয়। অলিম্পিকের কৌলীন্য নিয়ে যাঁরা বড়াই করেন, ডোপ পাপ বা পাতানো খেলার মতো কলঙ্ক সেই দম্ভে চুনকালি লেপে দেয় বলেই সাবেক এই ইংলিশ স্ট্রাইকারের ধারণা। অলিম্পিকের ওপর লিনেকার হঠাৎ এমন করে খেপলেন কেন! ওয়েবসাইট।