অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাহা চাই...গোল করার চেয়ে কি কার্ড দেখাটা বেশি কঠিন? লুইস ফ্যাবিয়ানোর অন্তত তাই মনে হয়। ব্রাজিলিয়ান লিগে বোটাফোগোর বিপক্ষে খেলছিল তাঁর দল সাও পাওলো। পাঁচ মিনিটের মাথায়ই গোল করেছেন। কিন্তু লিগে পরের ম্যাচে পোহাতে হবে দীর্ঘ একটা ভ্রমণের ঝক্কি। সেই হ্যাপা এড়াতেই পেতে চেয়েছিলেন হলুদ কার্ড। টানা তিনটি হলুদ কার্ড দেখলেই নিষেধাজ্ঞা পেতেন। কিন্তু সেটা করতেই ঘাম ছুটে গেছে তাঁর, ‘যখন আমি হলুদ কার্ড চাই, কেউ সেটা দেয় না। আর যখন চাই না, তখন বৃষ্টির মতো আসতে থাকে।’ শেষমেশ থ্রো করতে দেরি করার জন্যই কার্ড পেয়েছেন! রয়টার্স। ভালক এবার...মাত্রই পাঁচ মাসের ব্যবধান। ক্ষোভ আর বিরক্তি কীভাবেই না বদলে গেল বিস্ময় আর ভালোলাগায়! এই তো গত মার্চেই বিশ্বকাপ আয়োজন কাজের অগ্রগতি দেখতে ব্রাজিলে গিয়েছিলেন জেরম ভালক। ধীরগতিতে ক্ষুব্ধ হয়ে বলে ফেলেছিলেন ‘পশ্চাৎদেশে লাথি দিয়ে আয়োজকদের জাগানো দরকার।’ ফিফা মহাসচিবের মন্তব্যে এরপর কতই না হইচই! ক্ষমা পেয়ে তবেই রক্ষা পেয়েছিলেন। সেই ভালক কাজের অগ্রগতি দেখতে আবার গেছেন ব্রাজিলে, চতুর্থবারের মতো। এবার কিন্তু মুগ্ধ ভালক, বলেছেন সময়ের আগেই এগিয়ে চলছে কাজ। আসলেই কি অগ্রগতি ভালো, নাকি আগেরবারের অভিজ্ঞতায় এবার সতর্ক ভালক! এএফপি।ত্রাতা পিয়েরোঅস্ট্রেলিয়ান লিগ কিছুদিন ধরেই ধুঁকছে। দেখা দিয়েছে আর্থিক সংকটও। ঘোর দুর্দিনে ‘এ’ লিগের জন্য একটা বিশাল সুখবর নিয়ে এলেন আলেসান্দ্রো দেল পিয়েরো। ইতালিয়ান ফুটবলের এই মহাতারকা খেলতে আসছেন ‘এ’ লিগে! জুভেন্টাসের হয়ে প্রায় দুই দশক খেলা ৩৭ বছর বয়সী স্ট্রাইকার নাম লিখিয়েছেন সিডনি এফসিতে। তাঁর মাপের একজন তারকাকে পেয়ে অস্ট্রেলিয়ার ফুটবল রীতিমতো উচ্ছ্বসিত। অনেকের মুখে ভাষা নেই। এত বড় তারকা যে আগে কখনো আসেনি অস্ট্রেলিয়ার ফুটবলে। ‘এটা সিডনি এফসির জন্য বিশাল পাওয়া, ‘এ’ লিগের জন্য বড় পাওয়া, অস্ট্রেলিয়ার ফুটবলের জন্যই বড় পাওয়া’—বলেছেন সিডনির চেয়ারম্যান স্কট বারলো। রয়টার্স।