অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি অন্দরে!
দক্ষিণ আফ্রিকার উড়াল থেকে দল নেমেছে কিছুক্ষণ হলো। সতীর্থরা সবাই চলে গেছেন। কিন্তু মুম্বাই বিমানবন্দরে রয়ে গেলেন কেবল বিরাট কোহলি। খানিক বাদে এল একটা ধূসর রঙের রেঞ্জ রোভার। সেটা কার? বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। তবে কোহলি ওই গাড়িতে ওঠেননি। শুধু লাগেজ উঠিয়ে দিয়েছেন। নিজে আরেকটি গাড়িতে উঠে গিয়েছেন আনুশকার বাসায়। দুজনে যে ডুবে ডুবে জল খাচ্ছেন সেটাও কি বলে দিতে হবে? বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, মন দেওয়া-নেওয়া চলছে দুজনের। কিন্তু কেউই স্বীকার করেননি। এ ঘটনার পরও হয়তো অস্বীকার করে যাবেন! ওয়েবসাইট।
ভুল সময়ে
বড়দিনের ছুটিতে স্কি করতে গিয়েছিলেন ভাইকে নিয়ে। পরে সেটার একটা ছবি পোস্ট করেছিলেন ইন্সটাগ্রামে। কিন্তু এই ছবি দিয়ে লুইস হ্যামিল্টন জর্জরিত সমালোচনায়। ব্রিটিশ ফর্মুলা ওয়ানের এই রেসার এখন ‘ভার্চুয়াল আক্রমণে’ রীতিমতো দিশেহারা। ‘কাণ্ডজ্ঞানহীন’, ‘অপদার্থ’ কম কটু কথা শুনতে হয়নি। কিন্তু কী এমন ছবি পোস্ট করেছিলেন যার জন্য এত কিছু? ছবিটা ঠিকই ছিল, কিন্তু একটা ভুল সময় বেছে নিয়েছেন। স্কি করতে গিয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখার। হ্যামিল্টন ছবিটা দিয়েছেন শুমাখারের দুর্ঘটনার পরদিন। এবার বুঝলেন তো জনরোষের কারণটা? ওয়েবসাইট।