অন্যকলাম
কথায়ও মাতরাহুল দ্রাবিড়ের ব্যাটিং মানেই বিশুদ্ধ টেকনিকের এক ধ্রুপদ প্রদর্শনী। তবে যে রাঁধে সে চুলও বাঁধে। নিজের ব্যাটিংয়ের মতোই কথায়ও সবাইকে মাতান ‘মিস্টার ডিপেনডেবল’। চিন্নাস্বামী স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন দ্রাবিড়। সেখানে ছিলেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনিও। দ্রাবিড়ের ভাষণের পরই বিনি প্রশংসায় ভাসালেন তাঁকে, ‘তোমার কথা তো তোমার ব্যাটিং-এর মতোই।’ দ্রাবিড় অবশ্য রসিকতা করতে ছাড়েননি, ‘আমার ব্যাটিংয়ের মতোই বিরক্তিকর?’ বিনি এবার দ্রাবিড়কে আশ্বস্তই করেছেন সে রকম কিছু নয়, দ্রাবিড়ের ব্যাটিং কখনোই বিরক্তিকর ছিল না! ওয়েবসাইট। বিরাগ নয়আট বছর হলো দুজনের দুটি পথ দুদিকে বেঁকে নিজ নিজ গন্তব্য খুঁজে পেয়েছে। তাই বলে সাবেক প্রেমিকা কিম ক্লাইস্টার্সের প্রতি লেটন হিউইটের শ্রদ্ধাবোধ এতটুকু কমেনি। অস্ট্রেলিয়ার সাবেক এক নম্বর তারকার কাছে ক্লাইস্টার্স এখনো একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে অবসর নিয়েছেন ক্লাইস্টার্স। তিন সন্তানের জনক হিউইটের প্রতিক্রিয়া, ‘সে ছিল গ্রেট খেলোয়াড়। আপনারা জানেন, মেয়েদের খেলায় অন্যতম সেরা।’ একসময় গভীর প্রেম ছিল দুজনের। পাঁচ বছর প্রেম করার পর ২০০৪ সালে যখন তাঁদের বিয়েটা ঠিক হলো, তখনই দমকা বাতাসে ছিঁড়ে যায় সম্পর্কের সুতা। এএফপিশাপেবরঊরুতে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে ওয়েন রুনি। স্যার অ্যালেক্স ফার্গুসনের কপালে ভাঁজ পড়ারই কথা। বিস্ময়করভাবে বেশ নিরুদ্বিগ্নই লাগছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে। বরং চোটটা রুনির জন্য শাপেবর হবে বলেই মনে করেন ফার্গি। ফুলহামের ম্যাচেও পুরোপুরি ফিট ছিলেন না রুনি, তাই তাঁর জায়গা ছিল সাইড বেঞ্চে। এই চোটের কারণে এক মাসে পুরোপুরি ফিট হয়েই নাকি আবার মাঠে নামতে পারবেন রুনি। সে জন্য জিমে কঠোর পরিশ্রমও করছেন। রুনি নেই তো কী হয়েছে, ফন পার্সি আছেন না! এ জন্যই এতটা নির্ভার ফার্গি! ওয়েবসাইট।