অন্যকলাম
দূত ম্যারাডোনাআল ওয়াসলের সময়টা ভালো কাটেনি মোটেই, বরখাস্তই হতে হয়েছে ডিয়েগো ম্যারাডোনাকে। বাতাসে গুঞ্জন ছিল তাঁর পরের গন্তব্য চীন। কিন্তু আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির দুবাই-অধ্যায়টাই আরও খানিকটা লম্বা হচ্ছে সম্ভবত। দুবাই স্পোর্টস কাউন্সিল ম্যারাডোনাকে ‘বিশেষ ক্রীড়া উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ম্যারাডোনার কাজটা হবে ক্রীড়াদূতের মতোই, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে হবে। ঘোষণাটা দেওয়া হয়েছে কাল। এ নিয়ে ম্যারাডোনার প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি। কোচ থেকে ক্রীড়াদূত—টাকায় কী না হতে পারে! ওয়েবসাইট।প্লাতিনির হুঁশিয়ারিদলবদলের বাজারে দুই হাতে টাকা ঢালা ইউরোপের অনেক ক্লাবেরই এখন শখ! সবচেয়ে বড় উদাহরণ চেলসি, ম্যানচেস্টার সিটি। কিন্তু এভাবে টাকা উড়ালে ভবিষ্যতে ঋণগ্রস্ত হয়ে পড়ার একটা শঙ্কা থাকেই। ক্লাবগুলোর ভবিষ্যতের কথা ভেবেই উয়েফা নিয়ম করেছে, প্রতি মৌসুমে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা খরচ করা যাবে না। নিয়মটা মেনে চলার জন্য উয়েফা বারবার নির্দেশ দিলেও ক্লাবগুলো তা মানছে না। বাধ্য হয়ে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি এবার ইউরোপের ২৭টি ক্লাবকে হুঁশিয়ারই করে দিলেন, খরচ কমাও, নয়তো নিষিদ্ধ করা হবে। ৩০ সেপ্টেম্বর বিষয়টা যাচাইয়ের দিন উল্লেখ করে প্লাতিনি বলেছেন, যেসব ক্লাব নিয়মটা মানবে না, ইউরোপিয়ান টুর্নামেন্টে তাদের জায়গা হবে না। দেখা যাক। ওয়েবসাইট।