অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফল্যের রহস্যটাক সব সময় আফসোস বা বিরক্তির কারণ নয়। কখনো কখনো সাফল্যের গোপন রহস্যও! মো ফারাহর অলিম্পিক সাফল্যের মূলে যেমন তাঁর চুলহীন মাথা! লন্ডন অলিম্পিকে ৫০০০ ও ১০০০০ মিটারে সোনা জিতে ব্রিটেনের জাতীয় নায়ক বনে গেছেন ফারাহ। এত দিন পর ফারাহ বললেন, অলিম্পিকের ডাবল জিততে চুলহীন মাথাটা তাঁকে সাহায্য করেছে, ‘চুল না থাকাটা আমাকে দ্রুত দৌড়াতে সাহায্য করেছে।’ অলিম্পিকের পর পরই আরেকটা ‘ডাবল’ হয়েছে। হয়েছেন যমজ সন্তানের বাবা। পিতৃত্বের আনন্দ যেমন পাচ্ছেন, তেমনি এই যমজ সন্তান মো ফারাহর অনুশীলনে ব্যাঘাতও ঘটাচ্ছে। সন্তানদের জন্য স্ত্রী তানিয়ার রাত জাগতে হয়, আর তিনি তাদের দেখভাল করেন সকালে। এতে টিভি দেখতে পারছেন, কম্পিউটার গেমস খেলতে পারছেন। কিন্তু কঠোর অনুশীলনটা হচ্ছে না। ওয়েবসাইট।